নারী শিক্ষা
১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মীম (ছোটবোন) যখন ক্লাস নাইনে উঠলো, বাবা বলল ওর আর পড়ার দরকার নেই। আমরা রীতিমতো হতাশ। অনেক যুক্তিখণ্ডন, নারী শিক্ষার সুফল নানান কথা বার্তা বলে ও অনেক রিকুয়েস্ট করে সেবার বাবাকে বুঝানো গেলেও এবার আর কিছুতেই কাজ হচ্ছেনা। এবার মীম এস এস সি পাশ করেছে। বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছে ওর পড়াশুনা এখানেই সমাপ্ত। মাদ্রাসায় হলে না হয় একটা কথা ছিল, কিন্তু জেনারেল!! কলেজে পড়ালে যে বাবার মান ইজ্জত ধুলায় লুটে যাবে। চরমোনাই পীর সাহেবের ভক্ত বলে কথা। যে ব্যাক্তি প্রতি বৃহস্পতিবার মসজিদে হালকা জিকিরের (সমস্বরে আল্লাহ্ আল্লাহ্ ডাকা) আসর করে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, সবসময় ভালো কাজ করে, অবসরে কুরআন কিতাব পড়ায় ব্যাস্ত থাকে তার মেয়ে যদি কলেজে পড়ে তাহলে এর থেকে আর বড় লজ্জা কি হতে পারে? সমাজে মুখ দেখানোই যে দায়!
বাবার কথার উপরে আমাদের কথা বলার স্পর্ধা নেই। তারপরও কম বলিনি। অনেক যুক্তি, অনেক উদাহরণ, অনেক শর্ত কিন্তু কাজ হচ্ছেনা। বাবার একটাই কথা মেয়েকে সে কলেজে পড়াবে না। এটা তার মীমের জন্মের পর থেকেই প্রতিজ্ঞা। মীমের প্রচণ্ড কলেজে পড়ার ইচ্ছে। পড়াশুনা শেষ করে ব্যাংকার হওয়ারও স্বপ্ন ইতিমধ্যে দেখে ফেলেছে। কিন্তু স্বপ্নের শেষ এখানেই। বাড়িতে নিরবে কাঁদছে। আমারও রীতিমতো ঘুম নেই। টেনশনে অস্থির। এর মধ্যে শুনেছি পাত্র দেখা শুরু হয়ে গেছে। জানিনা কি হয়। ধার্মিক আর ধর্মান্ধতা কখনো কি এক হতে পারে?
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন