মুরগির সাথে কথা বলে সে দেখেছে, মুরগি কোন কথার উত্তরে কঅ কঅ করেও সাড়া দেয় না। তার মনে হয়েছিল, টিয়া পাখি বা ময়না পাখি মনে হয় কথা বুঝতে পারবে। সুতরাং, একদিন যখন হাতের নাগালে একটা টিয়া পাখিকে পাওয়া যায়, একা একা সে টিয়া পাখিকে নানা প্রশ্ন করে। টিয়া পাখি কিছু বুঝতে পারছে এমন আলামত দেখা যায় না। মুরগিটা অন্তত খেতে দিলে কঅ কঅ করত। তাতে মনে করে নেয়া যেত, শুধু খেতে দিলেই সে বলে, আমি খুশি, আমি খুশি। এর খাওয়া নিয়েও তেমন উৎসাহ নেই। তবে একদিন একটা অন্য টিয়া পাখি এই টিয়াটাকে মুক্ত করার চেষ্টা করছিল। খাচার টিয়াটা তখন ট্যাএএ ট্যাএএ করে ডানা ঝাপ্টাচ্ছিল। ঠিক কোথায় টান দিলে খাচা খুলে যায়, টিয়াটা সেটা বের করতে পারে নি। সেটা শুধু খাচার হুকটা বাকিয়ে ফেলেছিল। ধারনা করা যেতে পারে এদের মধ্যে ভালবাসা ছিল। একদিন স্কুল থেকে এসে দেখা যায় টিয়া পাখিটাকে মুক্তি দেওয়া হয়েছে। পাখিটা কি তার ভালবাসার পাখিকে খুজে পেয়েছিল? অনেক অনেক দিন পার হয়ে গিয়েছে। সেটা জানা যায় নি। এলিস ইন দা ওয়ান্ডারল্যন্ড এর মত করে তারা এসে বলে যায় নি, থ্যংকু। সেটাই ভাল। নইলে কবে কোন কাক হয়ত প্রশ্ন করে বসত, ভালবাসা মানে কি? আর শুধু টিয়ারাই কেন সেই ভালবাসার ভাগিদার? এরকম কোন প্রশ্ন কোন কাক তাকে করেনা ঠিকই তবে মাঝে মাঝে তার গায়ে পিচিক করে দেয়। কাক সমাজে ভালবাসা প্রকাশের এও হয়ত কোন রীতি।
আলোচিত ব্লগ
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন
বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।