ঘটনার অন্তরালে কি কিছু রয়েছে? আমরা সত্যিই বিভ্রান্ত।
২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ড. হোসেন জিল্লুর বললেন, দুই জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় অর্থাৎ উভয় জোট নির্বাচন পেছানোর বিষয়ে সম্মত না হওয়ায় পূর্বঘোষিত তারিখেই নির্বাচন। কিন্তু কি আশ্চর্য, আজ পত্রিকায় দেখলাম আওয়ামী লীগ জানিয়েছে- হোসেন জিল্লুর মিথ্যা বলেছেন। আওয়ামী লীগের সাথে ২৮ তারিখের নির্বাচনের বিষয়ে কোন কথাই হয়নি। উপদেষ্টারা আওয়ামী লীগের সাথে আলোচনা করতে গিয়ে ২৮ তারিখের নির্বাচনের কোন প্রস্তাব তোলেনি। তাদের কে আওয়ামীলীগ জিজ্ঞেস করেছিল- তারা সুনিদিষ্ট কোন প্রস্তাব নিয়ে এসেছেন কি না। উপদেষ্টার বললেন না, আমরা শুধু বলতে এসেছি- বিএনপির সাথে আমাদের আলোচনা ব্যর্থ হয়েছে।
হোসেন জিল্লুর ও আওয়ামীলীগের পরস্পর বিরোধী বক্তব্য দেখে আমরা বিভ্রান্ত। আওয়ামীলীগের সাথে কথা না বলেই দুই জোটে সমঝোতা হয়নি এমন বক্তব্য দেয়ার কি মানে? হোসেন জিল্লুর এমন কাজ করতে যাবেন কেন? আওয়ামীলীগের এমন বক্তব্যের কোন প্রতিবাদ না করায় স্বভাবতই প্রশ্ন- হোসেন জিল্লুর তথা তত্বাবধায়ক সরকার জাতির সাথে এমন মিথ্যাচার করলো কেন? আওয়ামীলীগের মাথায় লবন রেখে তারা কোন বড়ই খাওয়ার পরিকল্পনা করছে।
আমরা সত্যিই বিভ্রান্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন