পৃথিবীতে মন্দা এখন ভারি
পৃথিবীতে মন্দা এখন খুব
তাইত তোমার সঙ্গে আমার আড়ি
তাইত প্রেমের পঙতি গুলো চুপ।
সেইত কবেই চড়ুইভাতির দিন
পালিয়ে গেছে অতিভোজের ভয়ে
তোমার আমার কোমল প্রেমের ঋণ
ফুরিয়ে গেছে নানান অপচয়ে।
এখন সময় কঠিন লালসার
ব্যাবসা করে রক্তে আনাগোনা
এখন আমার নতুন কবিতার
যুদ্ধবাজের চরম প্রনোদনা।
আমরা দুজন মিলব কোথায়, কিসে
বিশ্বে এখন রঙিন লাভের যুগ
আবেগ গুলো মিশে গেছে বিষে
অর্থনীতির হিসেব কষে বুক।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




