ধর্মতত্ব
২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধর্ম দিয়ে কর্ম সারা
কয়দিন আর করবি রে ভাই
ধর্মে সবই অধর্ম কর
ধর্ম তবে যাচ্ছেতাই !
যে হারে সব মোল্লা পুরুত
ভির করছে ধর্মশালায়
এসব দেখে খোদ ভগবান
ভয় পেয়ে নিজেই পালায় ।
ধর্মের সব মর্ম বেঁচে
পেট পুরছে হাঁড়িচাচায়
ভালাজনের গলায় দড়ি
কোলাব্যাঙের মতন নাচায় ।
আল্লা বলে কাল্লা কাটে
হরি বলে করে চুরি
যীশুর কাছে নিচুর গরজ
বুদ্ধ বলে যুদ্ধ জুড়ি ।
ধর্মের সব বর্ম দিয়ে
সত্য টাকে দেই ঠেকিয়ে
মিথ্যা টাকে সত্য বলে
বিবেকটাকে দেই বিকিয়ে ।
রিক্তজনে সিক্ত চোখে
মাথা ঠুকে ডাকেন প্রভু
প্রভু শুধু বিত্তজনের
নিত্য তাদের দেন যে বিভু ।
পুরুত বাড়ি ফুরুত করে
ভগবান যায় আসে
মৌলবি বাড়ির চালার ফাটা
আল্লা ভরেন ধনের রাশে ।
আমি তুমি সাধারনে
কায়মনে তাই যতই ডাকি
তার উপরে ভর করেছে
পুরুত বেটার লম্বা টিকি ।
আসমানেতে নাইরে খোদা
ধর্ম শালায় হেরেমখানা
যেতে হবে ঠাকুর ঘরে
অন্য কোথাও নাই পানা ।
মানা তবে প্রশ্ন করায়
তুমি যদি কর সেটা
মস্ত বড় নাস্তিক তুমি
জাহান্নামে যাবে বেটা ।
আমার তোমার ধর্ম না ভাই
ধর্ম সবই তাদের ঘরে
মানুষ হয়েও মানুষ মেরে
আবার যারা লেবাস ধরে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন