জীবন
২৮ শে জুন, ২০১৫ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এভাবে জীবন যাচ্ছে কোথায়
জীবনের ছলকলা
পেছনের সাথে সামনের যোগ
এই নিয়ে পথ চলা।
মাঝখানে কেবল দীর্ঘ সারি
হারানোর ইতিহাস
তাই নিয়ে চলে সময়ের সাথে
জীবনের বসবাস।
হিসেবে হিসেবে হয়না হিসেব
বেহিসেবি সংসার
জীবন ওখানে সংগ্রামী মুখ
হৃদয়ের হাহাকার,
শোণে না কেউ সেই ক্রন্দন
এত কান্নার ভিরে
তুমি আর আমি পাশাপাশি হাটি
নিষ্ঠুর সংসারে।
হাতে হাত রাখি হাতের কাফনে
ঢেকে যায় কত মুখ
বুক চেপে ধরে কবরে ঢুকাই
শত স্বপ্নের সুখ
আবার সেখানে জন্মে স্বপ্ন
আবার সেখানে আশা
আবার জীবন নতুন করে
জীবনে বানায় বাসা।
জীবনের বাসা ভালবাসাবাসি
বেসাতি সাজায় ভোর
জীবনের হাটে চলে বেচাকেনা
সন্ধ্যায় নামে চোর
চুরি হয়ে যায় কত চেনা মুখ
কত চেনা আবদার
জীবন নদীর খেয়া ঘাটে চলে
সময়ের পারাপার।
পার হয়ে যাই আমি আর তুমি
আমরা কিংবা কেউ
তার পাশ দিয়ে বয়ে যায় যাবে
অন্য জীবন ঢেউ।
এভাবে জীবন চলছে চলবে
এভাবে হয়ত শেষ
তার মাঝখানে আমি আর তুমি
সাময়িক চলি বেশ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন