জুথি একটি নদীর নাম
২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি তোমার জন্য ভাঙি
তুমি আমার জন্য ভাঙো
আমরা ক্ষয় হই
ক্ষয় হতে হতে চলি
শুষ্কতাকে বরণ করে
ভিজিয়ে দেই দুপাশের শষ্য ক্ষেত
আদিগন্ত জীবন!
জন্মের ঋণে সবাই তো ঋণী
তবু তার দায় নেয় কয়জন?
তুমি ও আমি
জীবনের দায় নিয়ে
জড়িয়ে চলি সমান্তরাল
আমাদের স্বাপ্নিক ক্ষয় থেকে
বিচ্ছুরিত আলো নিয়ে
পথ চিনে নেয় কতজন!
নদী হলে পথ ভুল হয় না
আলো বা আঁধার হোক
বুক পেতে থাকে সমুদ্র
জুথি, তুমি একটি নদীর নাম
আমি একটি নদীর নাম
আমাদের সামনে সমুদ্র
চলো আমাদের মুক্তি এভাবেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯

নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন