somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তরুন ইউসুফ
কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; রম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। ছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট ইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

৬৯ বছর পর উদ্ধার হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের দুষ্প্রাপ্য দলিল

২০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পথে প্রধানতম ঘটনার একটি ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন। শেরে বাংলা এ. কে. ফজলুল হক এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন একে অপরের পরিপূরক। তাকে কেন্দ্র করেই যুক্তফ্রন্ট গঠিত হয়। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জন্ম। সেই হিসেবে ২০২৩ সালের ২৬ অক্টোবর কিংবদন্তি হক সাহেবের সার্ধশত জন্মবার্ষিকী। এরই প্রাক্কালে অনেকটা অপ্রত্যাশিতভাবে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের নির্বাচনসংক্রান্ত বিষয়ে শেরে বাংলার নিকট প্রেরিত কিছু রাজনৈতিক চিঠি, টেলিগ্রাম এবং নির্বাচনের সময় প্রার্থী নির্বাচনের জন্য গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কিছু গোপনীয় প্রতিবেদন উদ্ধার হলো। পাশাপাশি খুঁজে পাওয়া গেলো যুক্তফ্রন্টের মনোনীত অঞ্চলভিত্তিক পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা এবং সেই নির্বাচনের প্রেক্ষিতে ছাপানো কিছু লিফলেট। যে চিঠিপত্র শেরে বাংলার কাছে এসেছে সেগুলো সবই নির্বাচনকেন্দ্রিক। প্রাপ্ত চিঠি টেলিগ্রাম, রিপোর্ট এবং লিফলেটের বিষয় ছিল যুক্তফ্রন্টের নেতাকর্মীদের উপর মুসলিম লীগ সমর্থক এবং প্রশাসনের অত্যাচার, প্রচার-প্রচারণা, এলাকায় প্রার্থীদের অবস্থা, প্রার্থীদের মধ্যে দ্ব›দ্ব, প্রার্থী পরিবর্তনের আবেদন, নির্বাচন পরিচালনার জন্য পার্টির পক্ষ থেকে আর্থিক সাহায্য, প্রার্থী নির্বাচন নিয়ে নেতাদের মধ্যে মতানৈক্য ইত্যাদি। অর্থাৎ ১৯৫৪ সালের নির্বাচনকে ঘিরে যেসকল রাজনৈতিক কর্মকান্ড সংঘটিত হয়েছিল প্রাপ্ত কাগজপত্রগুলো সেসবের দালিলিক প্রমাণ। কাগজগুলো উদ্ধার হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে রক্ষিত পুরাতন কাগজপত্রের মধ্য থেকে।

দলিলাদিগুলো কিভাবে উ্দ্ধার হলো কিংবা এই দলিলাদিগুলো বাংলাদেশ ব্যাংকে আসল কিভাবে? বাংলাদেশ ব্যাংকের সাথে কি শেরে বাংলা এ, কে ফজলুল হকের কোন সম্পর্ক কিংবা যোগাযোগ ছিল? এসবের বিস্তারিত বইয়ের পটভ‚মিতে বলা হয়েছে।

যুক্তফ্রন্টের ইতিহাস নিয়ে বই হয়েছে বটে কিন্তু অনেক তথ্য আছে যেগুলো আমাদের অগোচরে রয়ে গেছে। সেই অগোচরে থাকা অনেক তথ্য উদ্ধারকৃত দলিলগুলো খুঁজলে পাওয়া যায়। ফলে অনিবার্যভাবেই অপ্রকাশিত এই দলিলগুলো প্রকাশের দাবি রাখে। সেই প্রয়োজনীয়তা থেকেই এইসকল দালিলিক প্রমানের ভিত্তিতে ”শেরে বংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল” শিরোনামে একটি বই রচিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। বইটি যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে আরও গভীরভাবে জানা ও ভাবার সুযোগ করে দেবে। তাছাড়া যেসব গুরুত্বপূর্ণ দলিলাদি গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে সেগুলোর গুরুত্ব কেবল নতুন তথ্য লাভের জন্য নয় যুক্তফ্রন্ট নির্বাচনকে ঘিরে যেসব স্মৃতিকথা কিংবা ইতিহাস প্রকাশিত হয়েছে সেসবের সঠিকতা নির্ণয়ের জন্য প্রাপ্ত চিঠিপত্রসহ অন্যান্য কাগজপত্রগুলো প্রয়োজনীয় উৎস।


শেরে বংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল”
বিষয়শ্রেণী: মুক্তিযুদ্ধ ও ইতিহাস
প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশকাল: জানুয়ারী ২০২৩
rokomari
prothoma
Bengalboi[link|https://rongin.com.bd/product/sherebanglaojuktofrontnirbachonkissudusprappodollil/|ronginkaler kheye

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×