চোখে এখন অনেক কিছুই ঝাপসা দেখি,
কাছের যা,
তা সব মনে দুরের ছবি
আমার মুখের শব্দ গুলো লুকিয়ে থাকে
আজকাল খুব অল্প কথাই বলতে পারি,
আমর নাকে গন্ধ সোকার শক্তি ও নেই
হাত পা গুলো গুটিয়ে
থাকে নিথর হয়ে
বয়স বাড়ার কারন এসব মোটেও নয়,
সবে মাত্র বিশের কোঠা
পার করেছি,
আমারা সকল অনুভূতি হারিয়ে গেছে
হারিয়ে গেছে ওরা
ভিষন অভিমানে
আমার আমি বোধহীন আজ
কার কারনে ?
কেই না জানুক,
সে আর আমার হৃদয় জানে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


