জন্মদিনের ব্যাপারে আমার ধারনা হল, পুরুষ মানুষের আবার কিয়ের
শরমের মত, পুরুষ মানুষের আবার কিসের জন্মদিন। যখন এস এস সির গন্ডি পার হলাম তখনই কেবলমাত্র বুঝতে পারলাম যে জন্মদিনের একটা বিশেষ মাজেজা আছে। আরামবাগের এক
গলিতে থাকি, মেসে। আমার এক বন্ধুর কাছে দেখলাম খুব যত্ন করে একটা কাগজে বেশ কয়েকজনের জন্মতারিখ লেখা। বেশীরভাগই টিনা মিনা, রুম্পা নিশি টাইপ নাম। তখনো ফেইসবুক বাজারে আসে নাই। তাই এই ব্যবস্থা। পরে আমি অনেক কষ্টে মনে করলাম
যে আমারও তাহলে একটা বার্থডে আছে। মহাউত্সাহে সবাইকে আমার জন্মতারিখ
জানানো হল। দুই একজন কাছের বন্ধু লিখেও রাখল। ফেইসবুক নাইতো কি হয়েছে? ফোনতো আছে। এরপর নদীতে অনেক জল গড়াল। এইচ এস সি পরীক্ষার সময় হয়ে এলো। এইবার মেস নিলাম কলাবাগানে, এখান থেকে বিজ্ঞান কলেজ অনেক কাছে এই হিসাবে।
কিন্তু আবারও একই কাহিনী। আমি নিজেই নিজের বার্থডে ভুলে গেলাম। আমার যেদিন বার্থডে ছিল তারপরের দিনই পরীক্ষা শুরু। এটা হল আমার জীবনের এক নির্মম ট্র্যাজেডী। বার্থডের দিন অথবা তারপর দিন কোন না কোন
পরীক্ষা থাকবেই। তাই ইহা একটি স্বাভাবিক ঘটনা হিসাবেই বিবেচিত হইল।
সবচেয়ে বর্নিল বার্থডে ছিল লাস্ট বার্থডে। ফেসবুক ইনফো থেকে আগেই হাইড করে দিলাম তারিখটা। কিন্তু কয়েকজন দেখলাম তাও মেসেজ পাঠিয়েছে ফোনে।
বরাবরের মত পরীক্ষা ছিল সকালে। ভার্সিটির ফ্রেন্ডদের মধ্যে তেমন কেউ অবশ্য জানত না। আর ফেবুতে যেহেতু হাইড
তাই তাদের জানার উপায়ও নাই।
ঐ দিনই রাত দশটা। সান্ধ্যকালীন নাস্তা সেরে বাসায়এসে একটু হেলান দিলাম। তখনই ফোন আসল যে এক ফ্রেন্ড
হসপিটালে। দ্রুত বের হয়ে গেলাম গিয়ে দেখি কিসের
কি চারজন ফ্রেন্ড একটা কেক নিয়ে দাড়িয়ে আছে। তাদের সাথে আড্ডা মেরে যখন বাসার গলিতে আসলাম তখন রাত ১১টা ৫৭। হঠাত্ এক ধরনের
বিষন্নতায় পেয়ে বসল। সারাদিনে এই প্রথম আমার নিশির কথা মনে পড়লো। অন্তত আজকের দিনে একবার যোগাযোগ করা যেত।
শেষকথাঃ যেদিন সামুতে
এই নিকটার জন্ম হলো সেদিনকার লেখা।।
নিকটা নিয়া একটু ঝামেলায় আছি। শিশি দিয়ে শুরু শিশিতেই শেষ(কনফিউজডের ইমো হবে)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




