somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ থেকে নারী হয়ে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আলোচিত কানাডিয়ান মডেল জেন্না তালাকোভা(১৮+):D:D:D:D:D

০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আলোচিত কানাডিয়ান মডেল জেন্না তালাকোভা আইনি লড়াইয়ে জিতে গেছেন। আদালত তার পক্ষে রায় দিয়েছে। পুরুষ থেকে নারী হয়েও জেন্না সুযোগ পাচ্ছেন মিস ইউনিভার্স হওয়ার।


এবারের প্রতিযোগিতার চুড়ান্ত লড়াইয়ের আগেই মিস কানাডা খেতাবধারী জেন্না আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। তার এই আলোচনায় উঠে আসার কারণ হল লিঙ্গ পরিবর্তন। কাডাডিয়ান এই সুন্দরী জন্মগতভাবে পুরুষ লিঙ্গের একজন মানুষ হয়েই পৃথিবীতে এসেছিলেন। চার বছর আগে তিনি লিঙ্গ পরিবর্তন করে নিজেকে নারীতে রূপান্তরিত করেন।


২৩ বছর বয়সী মিস জেন্না তালাকোভাকে গত মাসের শেষের দিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ ঘোষনা করা হয়। ‘প্রতিযোগীকে অবশ্যই জন্মসূত্রে নারী লিঙ্গধারী হতে হবে’ এই বলে প্রতিযোগিতার প্রধান আয়োজক ডোনাল্ড ট্রাম্প শর্ত আরোপ করে জেনাকে প্রতিযোগিতা থেকে ছাঁটাই করা হয়। কিন্তু নিষিদ্ধ হওয়ার আগেই স্নিগ্ধ সৌন্দর্য্যরে অধিকারী ও প্রতিভাময়ী জেনা ৬৫ জন প্রতিযোগীর মাঝ থেকে মিস ইউনিভার্সের ফাইনালিস্টে ওঠার গৌরব অর্জন করেন।


আগামী ১৯ মে টরোন্টোতে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতদূর আসার পর হঠাৎ তার বিরুদ্ধে নেওয়া এই হঠকারী সিদ্ধান্তে যারপর নাই শোকাহত হয়েছেন কানাডার ভ্যাঙ্কুলারে জন্মগ্রহণকারী সুন্দরী জেন্না। লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে জেন্না শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হন।


জেন্না তালাকোভা তার আইনজ্ঞ গ্লোরিয়া অলরেডকে নিয়ে আইনি তৎপরতা চালান। মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজক ডোনাল্ড ট্রাম্প বিশাল এই আয়োজনে ফেরার শর্ত হিসাবে জুড়ে দেন, ‘যদি জেন্না তানাকোভা আইনগতভাবে কানাডার বৈধ লিঙ্গ স্বীকৃতি অর্জন করতে সক্ষম হন, তবেই তিনি প্রতিযোগিতায় ফিরতে পারবেন’। আয়োজকের ছুঁড়ে দেওয়া ঢিলকে বুমেরাং হিসাবে দেখাতে জেন্না এবং তার আইনজীবি গ্লোরিয়া।


আদালতে গ্লোরিয়া প্রমাণ করেন আইনগতভাবে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স সবকিছুতেই জেন্না একজন প্রকৃত নারী। গতকাল ৩ এপ্রিল জেন্না প্রতিযোগিতায় ফেরার রায় পান। আইনি লড়াইয়ে সফল হয়ে ভীষণ উল্লাসিত জেনা তালাকোভা এখন স্বপ্ন দেখেন প্রতিযোগিতার সেরা মুকুটটি অধিকার করার।
ভ্যাঙ্কুভার সুন্দরী মডেল জেন্না তালাকোভা ১৯ নভেম্বর ২০১০ সালে থাইল্যান্ডের পাতায়াতে অনুষ্ঠিত মিস টিফানি ইউনিভার্স প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন। প্রায় ১৫ টি দেশের পরিবর্তিত লিঙ্গের নারী প্রতিযোগীদের নিয়ে মিস টিফানি ইউনিভার্স প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল।
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×