somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ত্রীর খণ্ডিত লাশসহ স্বামী গ্রেপ্তার

২২ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্ত্রীকে হত্যার পর চার টুকরা করে কার্টনে ভরে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়েছেন সাইফুল ইসলাম (৩৪)।
গতকাল শনিবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুভপুর সেতুর পাশে সিএনজিচালিত অটোরিকশা থেকে পুলিশ সাইফুলকে আটক করে। তিনি চট্টগ্রামে জাহাজ ভাঙার (শিপইয়ার্ড) কাজ করেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থানার নিউ মুড়িং আবাসিক এলাকায় একটি দোতলা বাড়িতে স্ত্রী ফারজানা ইয়াসমিনকে নিয়ে ভাড়া থাকতেন সাইফুল। প্রায় তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু বছর খানেক আগে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন সালমা নামের এক কলেজছাত্রীকে। এ নিয়ে ফারজানার সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে গত শুক্রবার রাতে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। এরপর ফারজানা ঘুমিয়ে পড়লে ঘুমন্ত স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন সাইফুল। পরের দিন শনিবার সারা দিন স্ত্রীর লাশ কী করবে, তা নিয়ে চিন্তা ভাবনার পর লাশটিকে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু গোটা লাশ বহন করা কষ্টকর হবে চিন্তা করে লাশটিকে ছুরি দিয়ে চার টুকরা করেন। এরপর দুই টুকরো বাসার রেফ্রিজেরেটরে (ফ্রিজ) রেখে দুই টুকরো মাছ বহনের কার্টনে ভরে বরফ দিয়ে গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুরের দিকে রওনা হন। চট্টগ্রাম থেকে বাসে করে মাছের দুটি কার্টন নিয়ে তিনি মিরসরাইয়ের বারইয়ার হাট পৌঁছেন। সেখান থেকে কার্টনে ইলিশ মাছ আছে বলে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ছাগলনাইয়ার পথে রওনা দেন।

বিএনপির হরতাল সামনে রেখে এবং মাদকদ্রব্য তল্লাশি অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া থানা পুলিশ শুভপুর সেতুর পাশে একটি চেকপোস্ট বসায়। সেখানে পৌঁছার পর পুলিশ অটোরিকশা থামিয়ে কার্টনে কী আছে, জানতে চাইলে সাইফুল রুই মাছ আছে বলে জানান। পুলিশ কার্টন খুলতে চাইলে তিনি পুলিশকে মোটা অংকের টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দিতে বলেন। পরে পুলিশ ওই কার্টন খুলে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করে ও তাঁকে গ্রেপ্তার করে।

আজ রোববার সকালে ছাগলনাইয়া থানায় গ্রেপ্তার হওয়া সাইফুল পুলিশ ও সাংবাদিকদের কাছে স্ত্রী ফারজানাকে হত্যা করার কথা স্বীকার করে অনুতপ্ত হন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল আবসার প্রথম আলো অনলাইনকে জানান, খণ্ডিত লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফারজানার পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশটি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সাইফুলকে চট্টগ্রামের বন্দরথানা পুলিশের হেফাজতে পাঠিয়ে দেওয়া হবে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×