এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০১২ পেয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড (আরএমএএফ) আজ বুধবার এ ঘোষণা দেয়।
র্যামন ম্যাগসাইসাইয়ের ওয়েবসাইটে বলা হয়, এ বছর আরএমএফ বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তাইওয়ানের ছয়জন ব্যক্তিকে পুরস্কারের জন্য মনোনীত করে। এ পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন, চেন সু চু, রমুলো দাবিদে, কুলান্দেই ফ্রান্সিস, সৈয়দা রিজওয়ানা হাসান, ইয়াং সাইং কোমা ও অ্যামব্রোসিয়াস রুয়িন্দরিজার্তো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



