somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাসিন , সবার থেকে আলাদা
ছোট্ট জীবনে অনেক ভাঙ্গাগড়া দেখেছি । আমার সৃষ্টিকর্তা ,অস্তিত্ব রক্ষাকারী আল্লাহ্‌ কে ছাড়া কাউকে ভয় করিনা। বর্তমানের মানুষ ও দেশকে নিয়ে অনেক চিন্তা মাথায় ঘুরে। দেখা যাক, কিছু করা যায় কিনা ?

চোরাবালি - বদলে দেয়ার প্রথম আলো

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোরাবালি !!!!!!!!!!!!

আমার হলে দেখা , প্রথম বাংলা ছবি । জীবনে কখনো এতটা অধীর আগ্রহে অপেক্ষা করিনি অন্য কোন ছবির জন্য , যতটা চোরবালির জন্য অপেক্ষা করেছিলাম । এর বিশেষ কিছু কারণও ছিল :

প্রথমত: "সম্প্রতি কয়েকটি বিদেশি পএিকা বাংলাদেশের তরুণ চলচ্চিএ নির্মাতাদের নির্মিত চলচি্চএের প্রশংসা করে প্রতিবেদন ছেপেছিল । যার মাঝে রেদয়ান রনির চোরবালিও ছিল ।
দ্বিতীয়ত: নাটকে রনির দক্ষতা , কাহিনী, কাজের ধারা যেভাবে মন জয় করে , যখন জানলাম সেই রনি এবার ছবি নির্মান করছে , অপেক্ষা করাটাই স্বাভাবিক। আর ট্রেইলর !! চোরাবালি ছবির ট্রেইলর কে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ট্রেইলর হিসেবে ধরা হয়, যারা দেখেছেন তারা নিশচয়ই দ্বিমত পোষন করবেন না আশা করি।"
তৃতীয়ত: আমাদের বিশ্ববিদ্যালয়ে চোরবালির টিম আসার পর , তাদের কাছে চোরবালি বনানোর বিভিন্ন কথা শুনে আগ্র্রহটা আরো বেড়ে গিয়েছিল ।
তাই, বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ার পরও বাড়ী যায়নি । অবশেষে চোরাবালি দেখেই বাড়ী ফিরলাম ................................... :)

নিখুঁত থ্রিলার মুভি:

চোরাবালি থ্রিলার টাইপের মুভি ।সাধারণত ইংলিশ , হিন্দি থ্রিলার মুভি গুলোতে যেমনটা দেখি, চোরাবালিতেও তার ব্যাতিক্রম হয়নি । থ্রিলার মুভি গুলোতে প্রথমে যেমন কাহিনীর মাথা মুন্ডু কিছুই খুঁজে পাওয়া যায় না , সমুদ্রের মাঝে পড়ে গিয়ে চারিদিকে পানি ছাড়া আর কিছু দেখা যায় না , ঠিক তেমনি অবস্হা হবে চোরাবালি দেখতে গিয়ে । যত সময় পার হবে , ধীরে ধীরে ততই কাহিনী পরিষ্কার হতে থাকবে , ততই মুভির প্রতি আপনার আগ্রহো বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত আপনি আপনার 36 টি দাঁত বের করে হাসতে হাসতে সিনেমা হল হতে বের হতে পারবেন , আশাকরি । B-)

কাহিনী সংক্ষেপ : >>>>>>>>>>>>

আমি কোন কাহিনী বলে একটুও মজা নষ্ট করতে চাই না। কারন আমি চাই না, আমি যে আনন্দটা পেয়েছি, আপনারা সেটা থেকে বঞ্চিত হওন। আর অন্য কারো মজা নষ্ট করারও অধিকারও আমার নাই । তবে হ্যাঁ, পোস্টের জন্য কিছু না বললেই নয় .....................

ছবির প্রথমেই আপনি দেখবেন কিডন্যাপ করার একটি দৃশ্য । এরপর একের পর এক খুন .............................. (নায়ক দ্বারা) । অন্যদিকে একজন নির্ভীক সাংবাদিক (নায়িকা) খুনের রহস্য উন্মোচনে ব্যাস্ত । যা দেখে আপনার মাথা হ্যাঙ্গ হওয়ার উপক্রম হবে ,কারণ , কাহিনীর মাথা মুন্ডু আপনি কিছুই খুঁজে পাবেন না । হঠাৎ করেই আপনি নায়কের বাল্যকালে ফিরে যাবেন , যা ছবির টার্নিং পয়েন্ট ।এরপর অনেক দৃশ্যেই আপনার চোখ আঁটকে যাবে , ছবিটি দেখলেই আপনি তা বুঝতে পারবেন ।

চরিত্র বিশ্লেষণ :.............................

শহিদুজ্জামান সেলিমঃ ছবির প্রাণ ।যাকে ভিলেন হিসাবে দেখা যাবে ।পুরো ছবিকে প্রানবন্ত করে রেখছেন যিনি , তার অভিঙ্গ অভিনয় দিয়ে । এই ছবির জন্য আগামী বছর সেলিম জাতীও পুরষ্কার পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না ।
ইন্দ্রনীল: ছবির নায়ক , তবে ভিলেনের পোষা কিলার হিসাবে দেখা যাবে । পরবর্তীতে অবশ্য প্রেক্ষাপট ভিন্ন ।
জয়া: ছবির নায়িকা । যাকে সাংবাদিক হিসাবে দেখা যাবে ।ভিলেনের সব গোপন তথ্য ফাঁস করার জন্য যে সারাক্ষণ কাজ করে ।
মডেল পিয়াঃ ছবির টার্নিং পয়েন্ট । তবে, ভিলেনের আনন্দদাতা হিসাবে ছবিতে আত্নোপ্রকাশ করতে দেখবেন ।

এছাড়াও আরও বেশ কিছু ছোট বড় চরিত্র দেখা যাবে , যা ছবিটিতে ভিন্ন এক মাএা যোগ করেছে । ছবিটি দেখার সময়ই তা বুঝতে পারবেন । B:-/ B:-/

দূর্বলতা :
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×