[১] *রূপ-লাবণ্যে আলো ছড়ানো কিছু রমনী, তাদের হাত-পা-কোমর দুলিয়ে নাচছে।তাদের সাথে কয়েকজন ছেলেও আছে।*
প্রথমে ভেবেছিলাম, হয়তো কোন মিউজিক ভিডিও কিংবা গানের অনুষ্ঠানের ট্রেলার। কিন্তু, পরক্ষনেই বুজলাম, এটা "মিস্টার হোয়াইট" নামক ওয়াশিং পাউডারের বিজ্ঞাপন।
[২] *একজন যুবক মটর সাইকেল নিয়ে এসে থামিয়েই দেখলো, কয়েকজন সুন্দরী যুবতি হাসতে হাসতে সিড়ি বেয়ে নামছে। ক্যামেরার এংগেল ও দৃশ্যটি দেখে যে কেউ ভেবে নিতে পারেন, নায়িকার সাথে নায়কের প্রথম দেখায় প্রেমে পড়ার দৃশ্য সম্বলিত কোন সিনেমার কথা।*
*"এখানেই মিলে সব"।গানের কথাটির সাথে কোন ছেলে কিংবা মেয়েকে পরিবেশন করা হচ্ছে, রোমান্টিক টাইপের দৃশ্যপটে চোখে-চোখে কথা কিবা ইশাড়া দেওয়ার ভংগিতে"। আসলে দৃশ্যটি দিয়ে কি বুঝাচ্ছে , এখানে কি পাওয়া যায়? নারী ?? নাকি প্রেম-ভালোবাসা, চোখাচোখি কিংবা ইসাড়া ? কিন্তু, সেইরকম কিছু না।আসলে এটি যমুনা ফিউচার পার্কের বিজ্ঞাপন।*
[৩] "ফ্যানের পাখায় রাখা গোলাপের পাপড়ি পড়ছে, কোন এক রমনীর দুই হাত তুলে প্রসারিত নাচার মত একটা দৃশ্যে।এরপরেই এক যুবক এসে মেয়েটিকে পিছন থেকে জড়িয়ে ধরলো"। না, এটা কোন সিনেমার গানের দৃশ্য নয়। এটা যমুনা ফ্যানের বিজ্ঞাপন।
এইখানে শুধুমাত্র ৩ টি বিজ্ঞাপনের দৃশ্যের কথা বললাম। এই রকম অনেক বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে। যেখানে নারী (যেসবের প্রয়োজন ছিল না) ও নারীর শরীরকে প্রদর্শন করা হয় নিজেদের ব্যবসা কিংবা কাস্টমার আকৃষ্ট করার জন্যে।তাছাড়া, এই সকল দৃশ্য কখনই শালীনতাকে নির্দেশ করেনা। অশালীন, কুরুচিপূর্ণ কাজের দিকেই নির্দেশ করে।
বর্তমানে নারীকে ব্যবহার করা হয় "আধুনিকতা" নামক শব্দের আড়ালে।
★★প্রশ্ন রইলো,
>এইভাবে কি নারীদের সম্মানিত করা হচ্ছে ?
>'মা' নামক পবিত্র নারী জাতিকে তাদের প্রাপ্য সন্মান দেওয়া হচ্ছে????
>নারীরা কি এমন সন্মান চেয়েছিলো, যেখানে তাদের কোন মূল্য নেই,আছে তাদের শরীরের ?????
>নারীরা কি এমন সন্মানের দাবিদার নয়, যে সন্মানের কারনে পুরুষের চোখ নত হয়ে যাবে, কোন নারীকে দেখা মাত্রই। এইসব দৃশ্য কি আদৌ নারীকে সেই সন্মান দিচ্ছে, নাকি শুুধুমাত্র পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে?? ★
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



