ঈদ মানেই আনন্দ, সুখ, শান্তি আর নির্মল বিনোদন।
কিন্তু বাস্তব জীবন কি কেতাব মেনে চলে? মনে হয় না। সে তার নিজস্ব গতিতে চলে। যেখানে ঈদ তার কাছে আর একটি সাধারণ দিন ছাড়া আর কোন বিশেষত্ব বহন করে না। মানুষ ঈদ এর দিনেও তার বৃত্ত থেকে বের হতে পারে না।
জীবন মানেই বয়ে চলা। এক গন্তব্যের দিকে। তাই তো আমরা সবাই নির্দিষ্ট পথেই চলে যাচ্ছি জীবনের দিকে।
এখন আর ঈদ তেমন কোন আনন্দ নিয়ে আসে না। প্রতিটি দিনের মতই আর একটি দিন। কিন্তু একসময় এ রকম ছিল না। একটি স্বপ্নের দিনের মত ছিল সে দিনগুলো। এখনকার বাচ্চাদের মত কম্পিউটার, ফেসবুক, ল্যাপটপ, ইন্টারনেট ছিল না। কিন্তু ছিল তা একেবারেই ন্যাচারাল।
পোস্টার :
না, কোন রাজনৈতিক দলের পোস্টার নয়, ঈদ এর পোস্টার। শুনতে অদ্ভুত হলেও সত্যি। প্রতি ঈদের আগে আমরা পোস্টার বানাতাম। সবাই মিলে। সে কি উৎসাহ। যার পোস্টার সব থেকে ভাল হত তার পোস্টার গ্রহণ করা হত। এ কাজে বরাবরেই প্রথম হত আমার কাজিন রিয়াদ ভাইয়া। আমার থেকে তিন বছরের সিনিয়র হলেও সেই আমার সবথেকে কাছের বন্ধু ছিল। পোস্টার কালারফুল হত। যেমন : লেখা থাকতো, “কাল খুশির ঈদ”, “ ও রমযানের ওই রোযার পরে......”। অবশ্য কুরবানির ঈদে একটি বড়সড় গরুর ছবিও যোগ হত!
তারপর পোস্টার নিয়ে মিছিল করতাম!!!!!! মুখে থাকতো :কাল খুশির ঈদ, কাল খুশির ঈদ.!!!!!!!!!!!!!!!
কাপড় :
ঈদের কাপড় নিয়েও বিশাল উৎসাহ উদ্দীপনা ছিল। কার কাপড় কত সুন্দর, কারটা বেশি গরজিয়াস তা নিয়ে তর্ক হত। দাম নিয়ে কোন বাড়াবাড়ি ছিল না। আমরা সবাই কাপড় লুকিয়ে রাখতাম। ভাবতাম, কাপড় দেখলে বুঝি তা পুরনো হয়ে যাবে। তারপর ঈদের দিন তা পরতাম।
আর রাতে শোবার আগে কাপড় বদলাতাম। ভাবতাম, যে কাপড় বদলালে ঈদ শেষ হয়ে যায়।
ঈদের আগের রাতের স্পেশাল ঝাড়িঃ
এক শীতের ঈদের আগের রাতের কথা। বন্ধুরা মিলে বাজারে ঘুরতে গেলাম। বাজার মানে তখন ভিন্ন এক জগত। কত মানুষ, কত দোকান, কত কিছু। সারা বাজার ঘুরলাম। তারপর এক টি স্টলে বসে ২ টাকা দামের চা খেলাম। সেই প্রথম নিজে থেকে কোন দোকানে খাওয়া। গভীর রাতে
আর এখন রাত ১১-১২ টা পর্যন্ত আড্ডা দেই। বেশি দেরি হলে তবে বাড়ি থেকে ফোন পাই।
ঈদ যখন হসপিটালে :
২০০৯ সালের ঈদের কথা। ঈদের তিন দিন আগে বাড়িতে যাই। গিয়ে দেখি আব্বু অসুস্থ। বেশ অসুস্থ। ঈদের দুই দিন আগে ECG করা হয়। স্থানীয় ডাক্তার বুঝতে পারে যে আব্বুর স্ট্রোক হয়েছে। মাইক্রোবাস ভাড়া করে তাৎক্ষনিক ঢাকার উদ্দেশে রওনা দেই। সবাই যখন বাড়ি ফিরছে, আমরা তখন ঢাকার ফিরছি।
আব্বুকে হৃদরোগ ইন্সটিটিতে ভর্তি করা হয়। আব্বুকে CCU তে সাবমিট করা হয়। ঈদের আগের দিন আব্বুকে কেবিনে দেয়।
জীবনে ঈদ ঢাকায় করিনি। এবার যাও করলাম তাও কিনা হসপিটালে। বিকেল বেলা একটু ঘুরতে বেড়িয়েছিলাম। সবাই কত আনন্দ করছে। জগতে বৈপরীত্য কি জিনিস সেদিন বুঝেছিলাম। সবাই যখন আনন্দ করছে তখন আমি ..................
আর এক অদ্ভুত স্থান সিসিইউ। মৃত্যুদূত এখানে খুব বিজি সময় কাটায়।
সেই থেকে আমি প্রায়ই হৃদরোগ ইন্সটিটিতে যাই। ঘুরে ফিরে দেখি সিসিইউ, কেবিন এমনকি রাস্তার পাশের টঙ দোকানটি। কি যে খুঁজতে যাই আমি নিজের জানি না।
যেমন কাটল এবারে ঈদ :
ঈদে আমাদের এখানে একটি স্পেশাল আড্ডা জমে। কারণ সবাই তাদের কর্মস্থল থেকে বাড়িতে আসে।
সাধারণত আড্ডার মেম্বার ১০ -১২ জন থেকে ২৫ জনেও দিয়ে ঠেকে।
সে আড্ডার কোন টাইমটেবিল থাকে না। মাঝে মাঝে ত রাত ১২ টায় গিয়ে শেষ হয়।
প্রতিবারেই মত এবারেও ঘুরাফেরা আড্ডা দিয়েই শেষ করেছি এবারেই ঈদ।
আর স্পেশাল আকর্ষণ ছিল নদীর ধারে জ্যোৎস্নার আলোতে গানা বাজনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


