somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিবের পানিশমেন্ট ও ছাগল ফেসবুক সেলেব্রিটি

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ফেসবুক সেলেব্রিটির স্ট্যাটাস, “ওহ সাকিব, তুমি ভুল দেশে জন্মেছ।এই বালের দেশ(?) তোমাকে কিছুই দিতে পারবে না। তুমি বালের দেশ ফেলে অন্য কোথাও চলে যাও।”

সাকিব কে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এবং দেড় বছরের জন্য সব ধরনের খেপ লিগ যথা আইপিএল, বিগব্যাশ, সিপিএল এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শাস্তি দেয়া ঠিক হয়েছে কিনা কিংবা শাস্তি বেশি হয়ে গেছে কিনা তা বিতর্ক সাপেক্ষ ব্যাপার।

কিন্তু কি কারণে সাকিব কে এই শাস্তি দেয়া হল? এটা মোটামোটি আমরা সবাই জানি।

কিন্তু ফেসবুক সেলেব্রিটিদের ক্ষোভ দেখে মনে হল যে বোর্ড মহা অন্যায় করে ফেলেছে। কিংবা পাপন ইচ্ছে করেই সাকিব কে শাস্তি দিয়েছে। কেও কেও আবার এর মাঝে ষড়যন্ত্রের গন্ধও খুঁজে পাচ্ছে।


৯০ র দশকে বাংলা চলচিত্রে আমরা একটি কমন ডায়লগ শুনতাম। “আইন সবার জন্য সমান।”

কিন্তু ব্লগ ও ফেসবুক সেলেব্রিটিদের কাছে আইন সবার জন্য সমান নয়। তারা সাকিবের কোন অন্যায় খুঁজে পায় না। কোন সন্দেহ নেই সাকিব বাংলাদেশের সব থেকে বড় স্টার, বেস্ট পারফর্মার। বাংলাদেশের ক্রিকেটের অনেক জয়ের পেছনে তার অবদান সব থেকে বেশি। কিন্তু তার বেলায় কি রুল খাটবে না?


ফেসবুক সেলেব্রিটিরা স্বীকার করুক আর নাই করুক, সাকিবের আচরণ যে উদ্ধতপূর্ণ, এটি দেশের আমজনতা ঠিকই জানে।

এ ফেসবুক সেলেব্রিটিদের বলছি, ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিসর সাথে বাংলাদেশ ৫৮ রানে আলআউট হয়েছিল। এত কম রানে আলআউট হবার কারণ জিজ্ঞেস করলে সাকিবের উত্তর ছিল, আসলে ডিনার টা খুব ভাল ছিল, তাই হয়ত তাড়াহুড়ো করা হয়েছে।
What a speech. Bravo sakib, bravo.


নানা সময় নানা উদ্ধতপূর্ণ বিহেভ করলেও স্টারডামের কারণে বার বার মাফ পেয়ে গেছেন সাকিব।

বাংলাদেশের মানুষ একটু বেশেই আবেগি। অল্পতেই হাসে, অল্পতেই কাঁদে। এ কারনেই এশিয়া ব্লকের ক্রিকেটাররা দ্রুত স্টার হয়ে যায়। মডেলিং করে কোটি কোটি টাকা কামায়। কারণ ইমোশান বিজনেস ইস দ্যা বেস্ট বিজনেস। তবে খারাপ করলে ভয়ানক সমালোচনা করতেও ছাড়ে না। তবে সেই জন্য দেশের সাবেক ক্রিকেটার দের নিয়ে টিটকারি দেয়া একমাত্র সাকিবের পক্ষেই সম্ভব।তার “আগের সাবেক কোন ক্রিকেটার কি পারফর্ম করেছে তা জানা আছে” এ বক্তব্য কিন্তু আমরা ভুলে যাইনি।
ফিরে আসি সাকিবের শাস্তির ব্যাপারে।

বাইরের দেশে খেলতে গেলে বোর্ডের অনুমতি নিতে হয়, এটি সবার জানা। অনেকেই বলবে যে সাকিব ত আকরাম খানের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছে।

কিন্তু মৌখিক অনুমতি নিয়ে যে বাইরে খেলা যায় না, তা সাকিবের থেকে ভাল কেও জানে না। আসলে সাকিব এ অনুমতির ব্যাপার কে গুরুত্তই দেয়নি। স্টার দের এত ভাবলে চলে???
তার পরও এটি কোন ব্যাপার হত না। কিন্তু সাকিবের মন মেজাজ বোঝা যে দায়।

ওয়েস্ট ইন্ডিজ ট্যুর র জন্য হেড কোচ যখন সাকিব কে ৩১ জুলাই র মাঝে দেশে প্র্যাকটিসের জন্য দেশে ফিরে আসেতে বলল, তখনি সাকিব যথারীতি উত্তর দেয়,
“দেখেন, আপনিও টাকার জন্য এসেছেন, আমিও টাকার জন্য খেলতে যাচ্ছি, দরকার হলে টেস্ট, ওয়ান দে ছেডে দিব”।
কিন্তু সাকিব ভুলে গিয়েছিল যে এক মাঘে শীত যায় না। এও ভুলে গিয়েছিল যে তার বিরুদ্ধে অনেক গুল অভিযোগ আগেই জমা হয়েছিল। যথা ঃ


• খেলা চলাকালীন ড্রেসিং রুম ছেঁড়ে যাওয়া। গিয়ে দর্শকের গায়ে হাত দেয়া। সহজ কথায় পেটানো। স্ত্রী কে বাজে কমেন্ট করে থাকলে লিখিত অভিযোগ করা যায়। গায়ে হাত দেয়া যায় না। সাকিব প্লেয়ার, মাস্তান না।
• সিরিজ চলাকালীন রুম বদলানো। অনেকেই বলে থাকবে যে রুম বদলালে সমস্যা কি?
আছে। সমস্যা আছে। আকসু(আইসিসির দুর্নীতি বিরোধী অঙ্গ সংঘটন) পরিষ্কার বলে দিয়েছে যে সিরিজ চলাকালীন কেও তার রুম বদলাতে পারবে না।

এশিয়া কাপ চলাকালীন সে কি করেছিল তা কি আমরা ভুলে গিয়েছি।না। দুই তিনবার ক্যামেরা দেখানোর জন্য তার সেই নোংরা কাণ্ড কোন প্লেয়ার করতে পারে তা আমার জানা ছিলোনা।

অনেকেই ভয় পেয়ে গেছেন। সাকিব কি তাহলে রাগ করে অবসর নিয়ে ফেলবে। না, অবসর নিয়ে ফেলবে না। সাকিব খুবই বুদ্ধিমান। সে খুব ভাল করেই জানে যে দেশের আইডেন্টিটি ছাড়া কোন প্লেয়ার এক পয়সাও দাম নেই। ক্রিকেট আইপিএল, বিগব্যাশ, সিপিএল র স্কোর মনে রাখেনা। ওয়ানডে, টেস্টের পারফর্মেন্স ই মনে রাখে।


এ শাস্তির ফলে প্লেয়ারদের কাছে একটি মেসেজ যাবে।
কেও শাস্তির উপরে না। আইন সবার জন্য সমান।
শুভরাত্রি।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×