somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা যন্ত্রের কথা বলব...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"একটা যন্ত্রের কথা বলব..." শিরোনাম দেখে হয়ত আপনি একটু নাড়া দিয়ে বসবেন । হাতে যদি আপনার সুদর্শন কোন স্মার্টফোন থাকে তবে স্ক্রোল করতে যেয়ে হয়তবা শিরোনামে আপনার চোখ আটকে যাবে । যন্ত্র লিখা দেখে আপনি ১ সেকেন্ডের জন্য হলেও আগ্রহ পাবেন । যন্ত্র, কি যন্ত্র? কার যন্ত্র? নতুন যন্ত্র? নাকি পুরান যন্ত্রের নতুন ভার্সন? বাংলাদেশে পাওয়া যায় তো? নতুন মোবাইল নাকি? যাতা.... এসব আপনার মাথায় এক সেকেন্ডের মধ্যে ঘুরপাক খাবে। আপনি আপনার আগ্রহের পুর্ণতা দিয়ে , আপনার অনুসন্ধান কে মুক্তি দিতে "আরও পড়ুন..." এ চাপ দিবেন । তারপর চলে আসবেন মূল লেখায় । বানোয়াট ভেবে আপনি স্ক্রোলও করে যেতে পারেন । কেননা আপনি যন্ত্র নন । আপনার মাথায় ০ আর ১ দিয়ে কোন কোড করা নেই যে যন্ত্র লেখা দেখেই তাতে আটকে থাকতে হবে । তবে....

মিথ্যা গল্প বলছিনা সত্যি বলছি , একটা যন্ত্রের কথা বলব । যন্ত্রের নাম "লিইফতে" । লিফটে নয় "লিইফতে"। এ এক আজব যন্ত্র । এই যন্ত্রের আপনি কোন মার প্যাঁচ খুঁজে পাবেন না । হু তবে এটুকু বলে রাখা যায় । যন্ত্রটি নতুন আবিষ্কার নয় । এটা পূর্বেও ছিল । তবে একবিংশ শতাব্দীতে এসে এর যথেষ্ট পরিবর্তন এসেছে । "লিইফতে" যন্ত্র বললে আসলে একদিক দিয়ে ভুল হয় । "লিইফতে" এক প্রকার ট্যাবলেট । মানে ওষধ হিসেবে যা ব্যবহার করা হয় ঐ ট্যাবলেট । যা বর্তমানে অল্প বয়স ছোট ছোট মানুষের হাতে থাকে ঐ ট্যাবলেট নয় । এই ট্যাবলেট গ্রহণের পর আপনার সব রকমের সমস্যা ঝাপসা হয়ে যাবে । তার মানে এই নয় দূর হয়ে যাবে । পরে সমস্যা হানা দিতে পারে । তবে আপনাকে এমন প্রশান্তিতে রাখবে মনে হবে আপনার সমস্যা নেই । আরেকটা ব্যাপার হল । এই টেকনোলজির মাধ্যমে আপনি একদিকে খুব শান্তি মত মননিবেশ করতে পারবে । মনে রাখুন এক দিকে । ডাক্তাররা এই পুরান উদ্ভাবনীর নতুন রূপকে সাধুবাদ জানিয়েছে । এটা নেশাজাত দ্রব্য না হয়েও নেশাজাত দ্রব্যের কাজ করতে সক্ষমতা রাখে । আপনি "লিইফতে" গ্রহণের পর থেকে নেশাজাত দ্রব্যাদি থেকে দূরেও থাকতে পারেন । "লিইফতে" যেমন কার্যকারী তেমনি বিশ্বস্ত । এই নতুন আপগ্রেড ভার্সন বিশেষ করে নজর কেড়েছে উঠতি বয়সী তরুন-তরুনীদের । সর্বকালের শ্রেষ্ঠ উদ্ভাবনী হিসেবে নোবেল পেয়ে যেতে পারে "লিইফতে" এর উদ্ভাবকরা । এরকম সম্ভাবনাই প্রকাশ করছে অনেক সংবাদ মাধ্যম । ইন্টারনেটে যদিও বা এর হাঁকডাক তেমন পাওয়া যাচ্ছে না । তবে ধারণা করা হচ্ছে । এশিয়ায় এই উদ্ভাবন প্রবেশ করার সাথে সাথে গনমাধ্যম যোগাযোগ ব্যবস্থায় এক প্রকার ঝড় উঠবে । (সুত্রঃআলজাজরা)











উপরের তথ্য গুলো ভুল এবং বানোয়াট । "লিইফতে" ডাচ শব্দ যার অর্থ "ভালবাসা" ।

যা বুঝাতে চেয়েছি তা যারা বুঝেছেন আর যারা বুঝেন নি তাদের মন থেকে ধন্যবাদ আমার এই অহেতুক লেখা পড়ার জন্য । আর যারা বুঝার চেষ্টা করছেন তাদের বলতে ইচ্ছা করছে , "ভাই/আপু, চলেন এক কাপ চা খাই । জহির মামা ভাল চা বানান । যদিও তিনি দাবি করেন খাঁটি গরুর দুধের চা , তবে আমার তা মনে হয় না । এই দুর্মূল্যের বাজারে খাঁটি গরুর দুধের চায়ের দাম ১৫ টাকা হওয়া উচিত । ১০ টাকা না । আপনি চিনি কম খান নাকি বেশি ?"

সব লেখার অর্থ থাকতে নেই । মানুষ আজকাল অর্থের অনুসন্ধানে ব্যস্ত । সব কিছুর অর্থ খুঁজে । আপনি না হয় আজকে একটা অর্থহীন লেখা পড়লেন সাথে অর্থহীনের একটা গানও শুনে ফেললেন । খারাপ হয়না কিন্তু ।

ওহ বলতে ভুলে গেছি আমার মধ্যে একটু কপটাচারী বা ইংরেজিতে যাকে হিপোক্রিট বলে, সেই স্বভাব হলকা দৃশ্যমান (স্বঘোষিত দৃশ্যমান) আছে । শেষে বলে দিয়েছি কি বলতে চেয়েছি তা যারা বুঝেছেন, আর বলছি অর্থ না খুঁজাই ভাল । ব্লগে ইমোজি দেয়া গেলে ভাল হত ফেসবুক আর ওয়াটস অ্যাপ আবার সব ধরনের ইমোশনের ডিজিটাল ভার্সন বের করার ট্রাই করে যাচ্ছে । এই ক্ষেত্রে হাসি মুখ মাথায় হালকা ঘাম বলে যে হাসিটা দেয় ওইটা দিতাম । এই হাসিকে কি বলা যায় অপ্রস্তুত হাসি নাকি ঘাম হাসি ?
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×