এক রাজার প্রাষাদের সবকর্মচারী ছিলো লোভী,স্বার্থপর,আর দুর্নীতিবাজ।রাজা বুজতে পারছিলেন না কে আসল দুষী।কাকে তিনি বরখাস্ত করবেন।একবার এক দুর্নীতিবাজ নিম্নপদস্ত কর্মর্কতাকে হাতেনাতে ধরার পরে তাকে রাজসভার সবার সামনে জিগ্যেস করলেন,বল তোকে কে বলছে এই কাজ করতে?তো সে তার পাশে দারানো একজনকে দেখিয়ে দিলেন।ওলোক রাজাকে হাতজোর করে বোললো জাহাপনা আমিও আসল অপরাধী না।রাজা তো অবাক!তিনি বললেন তাহলে কে?ঔলোক তার পাশে দাড়ানো আরএকজনকে দেখিয়ে দিলো।ঔলোক ও একই কথা বললো।এভাবে একে একে সেনাপতি পর্যন্ত এসে শেষ হলো।রাজার তো মাথায় হাত।তার রাজসভার সবাই দুর্নীতিবাজ!
এদিকে আমারও মাথায় হাত!আমার আগের পোষ্টটা "জিমকে বাচাঁন"শুধু টপরেট নিয়ে বসে আছে।আমরা একে অন্যের দিকে তাকিয়ে আছি।একে অন্যকে দেখিয়ে দিচ্ছি।আমি ভাবছি সে শুরু করে দিক তারপর আমি আছি আর সে ভাবছে আমি শুরু করে দেই তারপর সে আছে।দারুন!আর এখন সমস্যা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টাটা দেখি কে আগে বাধেঁ?ভালো।এই হলো আমাদের অবস্থা।আর ঐদিকে জিম বেচারি হসপিটালের বেডে শু্য়ে সারাশরীরে অসংখ পাইপের ভেন্টিলেটর মেশিন নিয়ে শুয়ে কাতরাচ্চে।আর আমরা তথকথিত মানবতাবাদি,সমাজ রাষ্টৃ আর মানুষের সেবকরা খিস্তিখেউর করছি।ধন্য আমরা,ধন্য আমাদের মানবজনম।
যাই হোক,আজ আমি ঢাকায় থাকলে কারো দিকে তাকিয়ে থাকতাম না।একাই নেমে পড়তাম সমুদ্রে।কারো পানে তাকাতাম না।আমার আর কি করার আছে।নিজের কাজটুকু তো করতে পারি।ব্যাংক একাউন্ট নাম্বারতো আছেই।দেখি কি করা যায়।নিজের দেনাটা শোধ করি।এতে মানুষ হিসেবে নিজেকে কল্পনা করতে দ্বিধা হবে না।আমি কেনো এতো মাথাঘামাতে যাবো?জিম তো আমারো কিছু হয় না।শুধু কল্পনা করি আজ জিমের যায়গায় নিজের বোন হলে কি করতাম?এইটুকুই দায় মাত্র।আমি কি পারি না আর সবার মতো চিত্রবিচিত্র পোষ্ট দিতে?আজ থেকে তাই করবো।
শুধু কষ্ট থাকবে জিমের জন্য কিছুই হয়তো করতে পারলাম না।মাপ করে দিস বোন।আমাকে ক্ষমা করিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


