-লাল শাড়িতে তোমাকে ভালো দেখায় না।
-আপনাকেও লাল টি-শার্টে মানায় না।
-তুমি একটা নীল জামদানী পরে এসো,
আকাশের মতো দেখাবে।
-আপনি কি তবে গাঢ় সবুজ পরে আসবেন?
পাহাড়ের মতো দেখাবে।
-পাহাড় তোমার খুব ভালো লাগে বুঝি?
-খুব।
-আর কী ভালো লাগে, শুনি?
-বৃষ্টি।
-বেশ, তবে বৃষ্টি হয়েই আসব।
-কথার নড়চড় হলে জরিমানা করব কিন্তু।
-কী জরিমানা করবে?
-চা বানিয়ে নিয়ে আসবেন।
দেখা যাবে, ব্যাটা ছেলে কেমন চা বানায়।
-নদীর ধারে বসে চা খাবো নাকি!
-ক্ষতি কী? অমন পরিবেশে বসে চা খেতে মন্দ হবে না।
-ক’কাপ চা আনবো?
-দুজন মানুষ যেহেতু, অন্তত দু’কাপ।
না হয় আবার আমি খাবো, আপনি তাকিয়ে থাকবেন।
-অমন মুখের দিকে থাকলাম না হয় তাকিয়ে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




