somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়ার সময় অসংখ্য ব্রিজ হয়েছে, ঢাকঢোল পেটানো হয়নি: সিরিয়াসলি !!

২১ শে জুন, ২০২২ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বি এনপির সময় কি কি উন্নয়ন হয়েছে তার একটা তালিকার প্রয়োজন পড়লে বি এন পির কতোজন নেতা সরব্রাহ করতে পারবেন? সম্প্রতি পদ্মা সেতু ইস্যুতে বি এন পি নেতারা কিছু সত্য কথা বলার পাশাপাশি হাস্যকর বক্তব্য দিচ্ছেন ! অনেকে বলছেন পদ্মা সেতু না করে সিলেটে ত্রাণ দিক এই সেই! যদি এভাবে বলতেন আমাদের পদ্মা সেতুর দরকার আছে ঠিক কিন্তু এই মুহূর্তে সিলেটে ত্রান সামগ্রী পাঠানোর জন্য ১০ কোটি বাজেট করা দরকার ! এটাও কি শিখিয়ে দিতে হবে?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ভয়ভীতির মাধ্যমে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এর উদাহরণ পদ্মা সেতু। পদ্মা সেতু নিয়ে সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করানো হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার সময়ও অনেক সেতু-কালভার্ট হয়েছে, সেগুলো নিয়ে ঢাকঢোল পেটানো হয়নি।মানা করেছিল কে? পেটান নি কেনো? তিনি বক্তব্যের সময় কয়েকটা সেতুর কথা নাম উল্লেখ করতে পারতেন তো !

আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে বিকৃতভাবে ব্যবহার করছে উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগ আর গণমাধ্যমের স্বাধীনতা একসঙ্গে যায় না। এখন অনেক গণমাধ্যম দেখা যায় ঠিকই, কিন্তু সরকার সেগুলো ভয়ভীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এখানে দ্বিমত হওয়ার কোন সুযোগ নেই। ঝামিলাটা বাধায়ছেন উদাহরণ দিতে গিয়ে—এখন পদ্মা সেতু নিয়ে সব গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। এটাই তো ফ্যাসিবাদ। একটি দেশের উন্নয়নকে পত্রপত্রিকা ফোকাস করলে কখনো ফ্যাসিবাদ হয়না। এই বক্তব্য দেয়া কি তার উচিত হলো ! ফ্যাসিবাদের উদহারণ কি অভাব পড়েছে ! তিনি আরো বলেন খালেদা জিয়ার শাসনামলে তো অসংখ্য ব্রিজ–কালভার্ট নির্মাণ হয়েছে, সে সময় তো এমন ঢাকঢোল পেটানো হয়নি।পেঠালেন না কেন ? কে মানা করেছে?

রিজবী গ্রহণযোগ্য একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, কিন্তু গঠনমুলক না! বিএনপির এই নেতা বলেন, সরকার নাকি নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা; বরং চীনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু করা হয়েছে। এই ঋণের বোঝা সবাইকে শোধ করতে হবে। তিনি যদি বলতেন এই ঋন শোধ করবেন দেশের জনগন। সরকারের বলা উচিত সরকার জনগনের টাকায় এই বিজ নির্মান করেছেন। বললেন্টা কী ? তিনি আরো বলেন, আসলে যে টাকা খরচ হওয়ার কথা, তা হয়নি; বরং বেশি টাকা খরচ করা হয়েছে। মূলত, এসব টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই ভক্তব্যের রেফারেন্স কী ?

একজন সিনিয়র যুগ্ম মহাসচিবের বক্তব্য আরো গঠনমূলক হওয়ার দরকার আছে।

সুত্র- প্রথম আলো।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২২ দুপুর ২:০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×