somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত ইসলাম -আওয়ামীলীগ আবারও ঐক্য করছে?

১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় উঠান বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকেগ্রেপ্তার করেছে পুলিশ। এর আগের সাংবাদিক ইলিয়াস আলী পিনাকী ভট্টচার্য সহ দেশ বিরোধী অপপ্রচার চালনোর অভিযোগে তালিকা প্রকাশ করা হয়েছিল। জামায়াতের নারী কর্মীদের বৈঠক চলাকালে নাশকতা করার পরিকল্পনা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ধর্মীয়, দলীয় ও জিহাদি ২৩টি বই জব্দ করা হয়। সামাজিক যগাযোগের মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এর বিরুদ্ধে। জামিন পেয়ে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বিদেশে চলে গেছেন এবং সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন বলে আদালতকে জানিয়েছিল রাষ্ট্রপক্ষ।

এদিকে জামায়াতে ইসলামী ২০–দলীয় জোট ছেড়ে যাচ্ছে কি না, সে প্রশ্নের কোনো জবাব না দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি উত্তর দেব না। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে তাঁকে বলতে শোনা যায়, ‘২০–দলীয় জোট আর কার্যকর নেই। বিএনপি এই জোট কার্যকর করতে চায় না। বছরের পর বছর ধরে এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না। আমরা তাদের (বিএনপি) সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। এর সঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ‘পরকীয়া প্রেম চলছে’। চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্য শোনে হাসবো কাদবো বোধগম্য হইলোনা। তিনি বলেন‘বিএনপির কর্মীরা একেকজন লাঠি, চায়নিজ রাইফেলের মতো শক্তিশালী’।


একদিকে গুঞ্জন ওঠেছে, জামাত-লীগ এক হচ্ছে, অপরদিকে বি এনপি জামাত ইস্যুতে কিছু বলতে অনাগ্রহী, আবার বলা হচ্ছে জামাত বি এন পি ছাড়ছে। সরকার যেখানে জামাতের নারী কর্মীদের ওঠান বৈঠক থেকে গ্রেপ্তার করছে নারী কর্মীদিগকে সেখানে লীগ-জামাত এক হওয়ার সম্ভাবনা কতোটুকুন?
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যা মা তুই অসীমে... পারলে আমাকে ক্ষমা করে দিস

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৪ শে মে, ২০২৬ সকাল ১১:৪৯


ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×