somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভার্চুয়াল তাসনিম
আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

তেল ও জ্বালানি সংকট মোকাবেলায় সৌদি আরবের সাথে কাল পরশুর বৈঠকের উপর সরকারকে বেশী গুরুত্ব দিতে হবে।

২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পূর্ণ পৃথিবী তেলের জন্য আরব দেশ গুলোর তোষামোদে ব্যস্ত। বিশ্বের এহেন কঠিন পরিস্থিতি ও চাপ সামাল দিতে জ্বালানী তৈলের যোগানের চেয়ে সোনার হরিণ আর আর কোনটিই নহে । সাশ্রয়ী মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেল সরবরাহ বাংলাদেশকে আসন্ন দুর্ভিক্ষ মোকাবেলা করতে অগ্রণী ভূমিকা পালন করবে। বর্তমান পরিস্থিতিতে কয়েক মাস ধরে চলমান বিদ্যুৎ–সংকটের প্রেক্ষাপটে প্রাথমিক পণ্য অপরিশোধিত তেল সাশ্রয়ী মূল্যে আমদানির বিষয়টি অনস্বীকার্য।৩০ ও ৩১ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে ১৪তম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক (জেইসি)।

বিশ্বব্যাংক বলছে- জ্বালানির উচ্চমূল্যের কারণে দেশে দেশে জ্বালানি-নির্ভর শিল্পকারখানায় উৎপাদন কমছে। বিশেষ করে গ্যাস-সংকটের কারণে সার, রাসায়নিক ও ইস্পাত কারখানাগুলোতে উৎপাদন অনেক কমেছে। কোনও কোনও কারখানা বন্ধেরও উপক্রম হয়েছে। ফলে বাধ্য হয়ে বিকল্প জ্বালানির উৎসের দিকে ঝুঁকছে তারা।

সৌদি আরবকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ সহ্য করতে না পারলেও , তারা শিক্ষা ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও তাদের রয়েছে এখনে পৃথিবীর সকলের একমাত্র চাহিদার অমূল্য খনিজ সম্পদ।আইইএ বলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পরিবেশ-বান্ধব জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ছে । নতুন পরিকল্পনা অনুসারে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বছরে দুই ট্রিলিয়ন ডলার হতে পারে। তবে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে ২০৩০ সালে এ বিনিয়োগ চার ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।

পুতিনের উদ্দেশ্য কি এখনো ধারণা করা যাচ্ছেনা। মস্কোয় এক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য শোনে বুঝা গেলো- তাঁর বক্তব্যে ইউক্রেনে হামলার জন্য কোনও অনুশোচনা পর্যন্ত নেই। পুতিন ইউক্রেনে রাশিয়ার হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন। ইউক্রেনে যুদ্ধের উসকানির জন্য তিনি পশ্চিমাদের দায়ী করেন। ইতিমধ্যে ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া। ফলে নিশ্চিত করে বলা যায় যুদ্ধ এখনই থামছেনা। এবং বাংলাদেশের অবস্থা এখনের চেয়ে খারাপ হবে। পুতিনের বক্তব্যের জবাবে কিয়েভ বলল‘ঝড় আসছে’।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে অনেকগুলো দেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আশঙ্কা, ২০২৩ সালে বিশ্বের ৪৫টি দেশে তীব্র খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। এর মধ্যে বাংলাদেশও আছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীও একটি কথা বলে বার বার সতর্ক করছেন, এদেশে দুর্ভিক্ষ বা খাদ্য সংকট যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে হবে। পতিত জমি আবাদ করতে হবে।

তেল ও জ্বালানি সংকট মোকাবেলায় সৌদি আরবের সাথে কাল পরশুর বৈঠকের উপর সরকারকে বেশী গুরুত্ব দিতে হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×