somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভার্চুয়াল তাসনিম
আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ডিজিটাল নিরাপত্তা আইন বিরোধী দলকে দমনের একটি হাতিয়ার।

০৩ রা মে, ২০২৩ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খুবই সফল আওয়ামিলীগ। ঠিক আগের বারের মতোই আরও একবার সরকার গঠন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বহুত আগে নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। তার যথাযথ প্রমাণ মিলে জনৈক আইজিপি সাহেবের সেদিনকার বক্তব্য থেকে। আইজিপি সাহেব ক'দিন আগে বললেন ‘নির্বাচনের আগে কোনো গোলযোগ বরদাশত করা হবে না ‘। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবীতে আন্দোলন করাকেই কি গোলযোগ বলেননি আই জি পি মহোদয়? ডিজিটাল নিরাপত্তা আইন নামক এই আইনে আটকে রেখেছে মত প্রকাশের স্বাধীনতা। আইসিটির ৫৭ ধারার কালো আইন নিয়ে ২০১২ সালের পরে ব্লগে অনেক লেখা এসেছিল। আজও সে কালো আইন সংশোধন হয়নি।

ডিজিটাল নিরাপত্তা আইন একটি নিবর্তনমূলক আইন।সরকার বিরোধী মতকে দমন করতে এ' আইনকে যে হাতিয়ার বানায়নি উহা কোন হাইব্রিড সরকার দলীয় রাজনৈতিক নেতার পক্ষে পর্যন্ত অস্বীকার করা সম্ভব নয়। স্বাধীন মতপ্রকাশে বাঁধা দেবার লক্ষ্যে সৃষ্ট এই আইনে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকার সাংবাদিকদের আটক করা আরম্ভ হয়েছে। একজন চিত্রনায়িকাকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে পোষ্ট দেয়ার অপরাধে আটক করা হচ্ছে। এই আইনের সুযোগ নিয়ে বিরোধী দলের নেতা-কর্মী, সংবাদকর্মী ও সাধারণ নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করার জন্যই করা হয়নি তা কোন বিবেকবান নাগরিক অস্বীকার করবেন না। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কিডনির সমস্যায় আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা আট মাসের বেশি সময় কারাগারে আটক আছেন। সম্প্রতি ইউএনবির সাংবাদিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এই আইনে মামলা দেওয়া হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে গত ২৯ মার্চ রমনা থানায় মামলা এবং একই মামলায় পরদিন সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর (৩ এপ্রিল জামিনে মুক্ত) পর, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এর পক্ষ থেকে চাপ আসে ~আইনটি অবিলম্বে স্থগিত করার ও সেটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এর ধারাগুলোতে প্রয়োজনীয় সংশোধনী আনার। ঠেলা খেয়ে যদিও আইনমন্ত্রী আনিসুল হক সাহেব বলেছেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সুপারিশ পর্যালোচনা চলছে। এ নিয়ে দেশের নাগরিক সমাজের সঙ্গেও আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমে যা উঠে আসে, তার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু সত্য হল সে বিতর্কিত আইন সংশোধন করার কোন অগ্রগতি নেই।

ছবি - সংগৃহীত, তথ্য-উপাত্ত - পত্রিকা।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৩ সকাল ১১:৪৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×