ইংরেজীতে দক্ষতা বাড়ানোর জন্য কি করব? প্লীজ হেল্পান
২১ শে মার্চ, ২০১০ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি একটা ইউনিতে পড়ছি। ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু ইংরেজিতে দূর্বল হওয়ার কারনে আমার পড়তে ভালো লাগেনা। আমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই। যেন যেকোন মুভির সাব-টাইটেল ছাড়াই মুভি দেখতে পারি। বিবিসির নিউজ শুনতে পারি। যেকোন ইংরেজি দৈনিক পড়তে পারি।
আমার খুব ইচ্ছা আমি ইংলিশ নভেলগুলো পড়বো কিন্তু ইংরেজিতে দূর্বল হওয়ার কারনে আমি বেশিদূর আগাতে পারিনা। হ্যারি পটারের বই কিনে এনেছি। কিন্তু পড়ে মজা পাইনা। ইউনিভার্সিটির বইগুলো পড়তে পেইন লাগে। শুধু ট্রান্সলেশন করতে হয়। নাহলে বুঝিনা। কেউ কি আমাকে এমন কোন পদ্ধতি জানাতে পারবেন যার মাধ্যমে আমি যেকোন ইংরেজি বই স্বাচ্ছন্দে পড়তে পারব , যেকোন কনভার্সেশন সহজে বুঝতে পারব। আমি যে ইংলিশে একদম খারাপ যে তা না। যেকোন বিষয়ে একটা প্যারাগ্রাফ বা রচনা লিখতে বললে লিখতে পারব। ম্যাট্রিকে ইংরেজিতে এ+ ও পেয়েছি। কিন্তু ইন্টারে পেয়েছি বি। কলেজে ইংরেজির চর্চা একদম কমিয়ে দিয়েছিলাম। স্কুলে থাকতে নিয়মিত ইংরেজিতে ডায়েরী লিখতাম। কলেজে সায়েন্সের বিষয়গুলো পড়তে পড়তে অন্য কিছু পড়ার সুযোগ পাইনি। অনেকে কোচিং টোচিং এর পরামর্শ দেয়। আমার এসব ভালো লাগেনা। অন্তত এতটুকু বুঝি যে নিজের চেষ্টা ছাড়া ইংরেজিতে ভালো হওয়া সম্ভব না। ব্লগেতো অনেক অভিজ্ঞ ব্লগার আছেন। প্লীজ গিভ মি সাম টিপস্।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন