somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন মসজিদ (নয়াবাদ)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নয়াবাদ প্রাচীন মসজিদের অলঙ্করণ
প্রাচীন মসজিদ নয়াবাদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত কাহারোল উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।


দিনাজপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ নামে গ্রামে নয়াবাদ মৌজায় একটি মসজিদ দেখা যাবে। এই স্থপনা নয়াবাদ গ্রামের এক বিচিত্র মসজিদ নামে পরিচিত। চেহেলগাজীর মাজার থেকে ২.৫ কিলোমিটার দূরে নয়াবাদ মসজিদ অবস্থিত। মসজিদটি ঢেপা নদীর পাশে।


নয়াবাদ প্রাচীন মসজিদের বহিঃ ডিজাইন


নয়াবাদ প্রাচীন মসজিদের বহিঃ ডিজাইন
মসজিদটি ১.১৫ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে। মসজিদটির তিনটি গম্বুজ, তিনটি মেহরাব এবং সামনের দেয়ালে তিন দরজা আছে। এই মসজিদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের সামনের দেয়ালে পোড়ামাটির চিত্রফলকে প্রাণীজগতের বিভিন্ন চিত্রের দেখা মেলে। এই ধরণের দারিয়া মসজিদ নামে আরো একটি মসজিদ নবাবগঞ্জ উপজেলায় দেখা যায়। এই দুটি ছাড়া বাংলাদেশে আর কোনো মসজিদে জীবজন্তুর ছবি দেখা যায় না।


নয়াবাদ প্রাচীন মসজিদের সম্মুখভাগ


নয়াবাদ প্রাচীন মসজিদের উত্তর পশ্চিম দিক থেকে দৃশ্য
নয়াবাদ প্রাচীন মসজিদের উত্তর পশ্চিম দিক থেকে দৃশ্য


নয়াবাদ প্রাচীন মসজিদের দক্ষিণ দিক
মসজিদের প্রবেশের করার জন্য যে প্রধান দরজার আছে তার উপর স্থাপিত একটি ফলক থেকে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্ব কালে ইংরেজি ১৭৯৩ সালে নির্মান করা হয়। সেসময় সেখানকার জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ। তিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর। এলাকার অধিবাসীদের কাছে জানা যায়, ১৮ শতকে কান্তজীউ মন্দির তৈরির কাজে যে মুসলমান স্থপতি ও কর্মীরা আসে তারা এই মসজিদটি তৈরি করেন।তারা পশ্চিমের কোন দেশ থেকে এসে এখানে বসবাস শুরু করেন এবং তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি নির্মান করেন।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×