somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যিশুর স্বর্গারোহণ

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসলে যিশুর স্বর্গারোহণ হল একটি খ্রিস্টান ধারণা। নূতন নিয়মে প্রাপ্ত এই ধারণা অনুসারে, যিশুর পুনরুজ্জীবনের ৪০ দিন পর তিনি তার শিষ্যদের উপস্থিতিতে সশরীরে স্বর্গে গমন করেন। বাইবেলের উপাখ্যান অনুসারে, এক দেবদূত প্রত্যক্ষদর্শী শিষ্যদের জানান, যেমনভাবে যিশু স্বর্গে আরোহণ করলেন, ঠিক তেমনভাবেই তিনি দ্বিতিয়বার পৃথিবীতে নেমে আসবেন।প্রামাণ্য সুসমাচারগুলিতে যিশুর স্বর্গারোহণের দুটি সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যায়: লুক-লিখিত সুসমাচার (২৪: ৫-৫৩) ও মার্ক-লিখিত সুসমাচার (১৬: ১৯)। ‘প্রভু যিশুর প্রেরিত শিষ্যদের কার্যবিবরণী’ পুস্তকে (১: ৯-১১) যিশুর স্বর্গারোহণের একটি অধিকতর বিস্তারিত বিবরণ পাওয়া যায়।


নাইসিন ধর্মমত ও প্রেরিতদের ধর্মমতে যিশুর স্বর্গারোহণের কথা বলা হয়েছে। এই স্বর্গারোহণের তাৎপর্য এই যে এই মতবাদের মাধ্যমে যিশুর মানবতার স্বর্গে আরোহণের উপর গুরুত্ব আরোপিত হয়েছে।ইস্টারের ৪০ দিন পর এই দিনটি বৃহস্পতিবার স্বর্গারোহণ উৎসব অনুষ্ঠিত হয়। এটি খ্রিস্টান বর্ষপঞ্জির অন্যতম প্রধান উৎসব। আনুমানিক খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীর শেষার্ধে চালু হওয়া এই উৎসব অত্যন্ত জনপ্রিয়।যিশুর স্বর্গারোহন সুসমাচারে উল্লিখিত যিশুর জীবনের প্রধান পাঁচটি উল্লেখযোগ্য ঘটনার এটি অন্যতম এবং অন্যগুলি হলো, দীক্ষা, রূপান্তর, ক্রুশারোহণ এবং পুনরুজ্জীবন।৬ষ্ঠ শতাব্দীর মধ্যে খ্রিস্টান শিল্পকলায় স্বর্গারোহণের চিত্র অঙ্কিত হতে শুরু হয়। ৯ম শতাব্দী থেকে গির্জার চূড়ায় স্বর্গারোহণের দৃশ্য প্রদর্শিত হতে শুরু করে। অনেক স্বর্গারোহণের দৃশ্যে দুটি অংশ থাকে একটি উপরের স্বর্গীয় এবং একটি নিচের পার্থিব অংশ। স্বর্গারোহণের সময় যিশু ডান হাতে পৃথিবীতে তার শিষ্যদের আশীর্বাদ করছেন এমন দৃশ্যও দেখা যায়। এই দৃশ্যের তাৎপর্য যিশু সমগ্র চার্চকে আশীর্বাদ করছেন।
খ্রিস্টধর্মের মত ইসলাম ধর্মেও তিনি সম্মানিত একজন নবী তবে ইসলাম ধর্মে তার ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকে স্বীকার করা হয় না বলা হয় যে, ক্রুশবিদ্ধ করার জন্য যখন বাহক তাকে নিতে ঘরে প্রবেশ করে তখনই আল্লাহ তাকে উপরে তুলে নেন এবং বাহকের চেহারাকে ঈসাএর চেহারার অনুরুপ করে দেন ফলে ঈসা মনে করে সেই বাহককে ক্রুশবিদ্ধ করা হয় ।ইসলাম বলে যে ঈসা বর্তমানে জীবিত অবস্থায় জান্নাতে অবস্থান করছেন। কেয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাবের পর ঈসা নবী মুহাম্মদ (সঃ) এর একজন উম্মত বা অনুসারী হিসেবে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন তারপর তিনি সমস্ত পৃথিবীর শাসনভার গ্রহণ করবেন এবং পৃথিবীতে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করবেন ।সবশেষে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে মৃত্যূবরণ করবেন এবং মুহাম্মদ(সঃ)এর কবরের পাশে তাকে সমাহিত করা হবে যে কারণে মদীনায় নবী মুহাম্মদ (সঃ) এর কবরের পাশে তাকে কবর দেয়ার জায়গা প্রস্তুত করে রাখা হয়েছিল এবং এখনও বহাল আছে ।তবে ইসলাম ধর্মে বাইবেল বলে কোনো ধর্মগ্রন্থের উল্লেখ পাওয়া যায় না। উল্লেখ যেটা পাওয়া যায় ঈশ্বরের বাণীবাহক ঈসা (আঃ) এর প্রতি অবতীর্ণ হয়েছিল ইঞ্জিল নামক পূর্ণাঙ্গ একটি ধর্মগ্রন্থ। ইঞ্জিলে বলা হয়েছে যে মানুষের গুনাহ্‌ থেকে নাজাত করার জন্য আল্লাহ্‌ তার মনোনিত ব্যক্তি ঈসাকে দুনিয়াতে প্রেরন করেন। যে কেউ যদি ঈসার মাধ্যমে আল্লাহ উপর ঈমান আনে এবং গুনাহের মাফ পাবার জন্য তওবা করে আল্লাহ্‌র দিকে ফেরে সেই নাজাত পায়। ইঞ্জিল কিতাবের ইউহোন্না খন্ডের ১৪ রুকু ৬ আয়াতে বলা হয়েছে, "আমিই (ঈসাই) পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে (অর্থাৎ আল্লাহ্‌র কাছে) যেতে পারে না। উল্লেখ্য যে ঈসা (আঃ) আল্লাহ্‌ কে পিতা বলে সম্মধন করেছেন। কিন্তু কুরআন মাজীদে আছে আল্লাহ্ পবিত্র।তিনি কাউকে জন্ম দেন নি এবং তাকে কেউ জন্ম দেয় নি।ইসলামী জীবন-ধারার ব্যাখ্যামতে, এই ঈসা (আঃ)ই হলেন খ্রিস্টধর্মমতে যীশু। তাই ধরে নেয়া হয় বাইবেল হলো সেই ইঞ্জিল। কিন্তু ইসলাম, পূর্বতন এসব ধর্মগ্রন্থকে স্বীকৃতি দিলেও সেই যাবতীয় নিয়মকানুনকে রহিত করে শেষ বাণীবাহকের আনা ধর্মগ্রন্থ কুরআন-কে একমাত্র স্বীকৃত ধর্মগ্রন্থ এবং জীবনবিধান হিসেবে স্বীকার করে।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:২০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×