somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুমারীগর্ভে জন্মনিয়েছিলেন যিশু

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যিশুর কুমারীগর্ভে জন্ম খ্রিস্ট এবং ইসলাম ধর্মে প্রচলিত একটি বিশ্বাস। আর সে মত অনুসারে মেরি কুমারী অবস্থাতেই অলৌকিক উপায়ে যিশুকে গর্ভে ধারণ করেছিলেন। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর মধ্যে খ্রিস্টমণ্ডলীতে এই মতবাদ সর্বজনীনভাবে প্রতিষ্ঠালাভ করেছিল।অ্যাংলিক্যানিজম, চার্চ অফ দি ইস্ট, ইস্টার্ন অর্থোডক্সি, ওরিয়েন্টাল অর্থোডক্সি, প্রটেস্ট্যান্টবাদ ও রোমান ক্যাথলিকবাদে এই মত স্বীকৃত।

পবিত্র দরজা, সেন্ট ক্যাথরিন মঠ, মাউন্ট সিনাই, দ্বাদশ শতাব্দী
খ্রিস্টানদের দুটি সর্বাধিক প্রচলিত বিশ্বাস হচ্ছে যিশু হলেন পবিত্র আত্মা এবং কুমারী মেরির অবতার ও যিশু কুমারী মেরির গর্ভে জন্মগ্রহণ করেন ।অষ্টাদশ শতাব্দীর এনলাইটেনমেন্ট ধর্মতত্ত্বের পূর্বে কয়েকটি অপ্রধান সম্প্রদায়ের ব্যতিক্রমী উদাহরন ছাড়া কেউই এই মতবাদটিকে সম্পর্কে গুরুতর প্রশ্নচিহ্নের মুখে ফেলেনি।

ওহরিদের আইকন, চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধ
মথি ও লুক লিখিত প্রামাণ্য সুসমাচার দুটির বর্ণনা অনুসারে কুমারী অবস্থাতেই মেরি পবিত্র আত্মার প্রভাবে গর্ভধারণ করেছিলেন। এই দুই সুসমাচার পরবর্তীকালের প্রচলিত বিশ্বাস এবং সাম্প্রতিক মতবাদ অনুযায়ী মেরির গর্ভধারণের জন্য কোনো জৈব পিতা যৌনসংগম বা বীর্যপাতের প্রয়োজন হয়নি পবিত্র আত্মার প্রভাবেই যিশু মেরির গর্ভে এসেছিলেন।


রোমান ক্যাথলিক এবং পূর্ব ও প্রাচ্যদেশীয় অর্থোডক্স পরিভাষায় কুমারীগর্ভে জন্ম শব্দবন্ধটির দ্বারা কেবলমাত্র যিশুর কুমারীগর্ভে জন্মই বোঝায় না তা মেরির জীবনব্যাপী কৌমার্যব্রত উদযাপনেরও নির্দেশক। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী থেকে এই বিশ্বাস খ্রিস্টানদের মনে বদ্ধমূল হয়ে আছে।

প্যাটোমোসের আইকন, সপ্তদশ শতাব্দী
প্রসঙ্গত উল্লেখ্য যিশুর কুমারীগর্ভে জন্ম এবং রোমান ক্যাথলিকদের নিষ্কলুষ গর্ভধারণ মতবাদ দুটি এক নয়। শেষোক্ত মতবাদটি মেরির মায়ের গর্ভে মেরির জন্ম সংক্রান্ত। মেরির জন্ম সাধারণভাবেই হয়েছিল অলৌকিক উপায়ে নয়। তবে রোমান ক্যাথলিকদের নিষ্কলুষ গর্ভধারণের মতবাদটির প্রতিপাদ্য বিষয় হল মেরি আদি পাপের কলুষ মুক্ত হয়েই জন্মেছিলেন।

সান্দ্রো বোত্তিচেল্লি অঙ্কিত চিত্র, ১৪৮৯-৯০
কুরআন শরীফের ভাষ্য
অলৌকিকভাবে কুমারী মেরীর গর্ভে যিশুর আবির্ভাব,আসমানী কিতাব কুরআন শরীফেও সুম্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে।যিশুকে ঈসা (আঃ) এবং মেরীকে মরিয়ম হিসাবে উল্লেখ করা হয়েছে। ইসলাম বিশ্বাস করে যে ঈসা (আঃ) অর্থাৎ খ্রিস্টানদের যিশু আল্লাহ্‌র প্রেরতি পুরুষ বা রাসুল। কুরআনে তাকে তার মাতৃপরিচয়ে অর্থাৎ মরিয়ম পুত্র ঈসা অর্থাৎ ঈসা ইবনে মারিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে। ঈসা বিন মারিয়াম এই নামটি কুরআনে বারবার ব্যবহৃত হয়েছে।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০১
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×