এটা সেই পবিত্র স্থান যেখানে মুসা (আঃ) নবুয়ত লাভ করেন
০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনাই পর্বত মিশরের একটি ধর্মীয় গুরুত্ববহ পর্বত। এটা মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে আবস্থিত। বেদুইনদের কাছে এটা হোরেব পর্বত, মুসা পর্বত, গাবাল মুসা তথা জাবাল মুসা (মুসার পর্বত) হিসেবেও পরিচিত ছিল।সিনাই পর্বতের ধর্মীয় তাৎপর্য নানামুখী। সিনাই পর্বতের বিষয়ে পবিত্র কোরআনের সূরা ত্বীনে বলা হয়েছে। হয়রত মুসা (আঃ) এই পর্বতের ওপর অবস্থানকালে নবুয়ত লাভ করেছেন।
এটি আরবের বেদুইন এবং খ্রীষ্টানদেরও নিকটও একটি ঐতিহ্যবাহী অবস্থান।সিনাই পর্বতটির উচ্চতা প্রায় ২২৮৫ মিটার। এটি উচ্চতার দিক থেকে মিশরের কাতেরিনা পর্বতের পরই দ্বিতীয় স্থানে রয়েছে। কাতেরিনা পর্বতের উচ্চতা ২৬৩৭ মিটার এবং এটি প্রায় ৫ কিমি দক্ষিণ ও পশ্চিমে আবস্থিত।
পর্বতের উপরে উঠার জন্য দুইটি রাস্তা রয়েছে। প্রথম পথটি শিকেত এল বাশাইত হিসেবে পরিচিত। এটি অনেক লম্বা এবং খাড়া হয়ে উঠেছে। পায়ে অথবা স্থায়ী বেদুইনদের উটের সাহায্যে উপরে উঠা যায়। পায়ে হেটে উপরে উঠাতে প্রায় দুই ঘণ্টার মত লাগে। দ্বিতীয় পথটি শিকেত সাইদনা মুসা হিসেবে পরিচিত। এটি সরাসরি, তাড়াতাড়ি এবং আশ্রমের পিছে দিয়ে যায়। এই রাস্তাটি প্রায় ৩৭৫০ মিটার লম্বা।
তথ্যসূত্র;
Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন