রাধাই ছিলেন কৃষ্ণের দিব্যলীলার শক্তি
২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাধা হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার রাসমণ্ডলের গোপিনীদের মধ্যে সৰ্বশ্রেষ্ঠ । বঙ্গীয় এবং নদীয়া বৈষ্ণব শাখায় রাধাকেই মূলপ্রকৃতি বলে অভিহিত করা হয়েছে। সংস্কৃত শব্দ রাধার অন্যতম অৰ্থ হল ভাগ্যবান ও সফল। অন্যদিকেরাধিকা বা রাধা হলেন হিন্দু বৈষ্ণবধর্মের একজন বিশিষ্ট দেবী। সাধারণ ভাষায় রাধা হলেন রাধারাণী বা রাধে। বৈষ্ণব ভক্তেরা তাকে বলেন শ্রীমতী। হিন্দুধর্মের বহু গ্রন্থে রাধাকে বৈকুণ্ঠের লক্ষ্মীদেবীর বিস্তার বা অবতার বলা হয়েছে। গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ববিদ্যা অনুসারে রাধা হলেন পরম সত্ত্বা শ্রীকৃষ্ণের শাশ্বত সঙ্গী বা তার দিব্যলীলার শক্তি বা নাদশক্তি। রাধা এবং কৃষ্ণের যুগলমূর্তিকে রাধাকৃষ্ণ রূপে আরাধনা করা হয়।ভাগবত অনুযায়ী তিনি হলেন গোকুলনিবাসী বৃষভানু এবং কমলাবতীর কন্যা। ব্রহ্মবৈবৰ্ত পুরাণ ও দেবীভাগবতের মতে রাধার সৃষ্টি ভগবান কৃষ্ণের শরীরের বামভাগ থেকে হয় এবং সেই রাধাই দ্বাপর যুগে বৃষভানুর কন্যা রূপে জন্ম গ্রহণ করেন। রাধা শ্রীকৃষ্ণের সহস্রাধিক গোপিনী প্রেমিকাগণের মধ্যে শিরোমণি। তাকে কৃষ্ণলীলার মধ্যে ব্রজে আয়ান পত্নীর ভূমিকাতেও পাওয়া যায়।শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম বিষয়ক বহু গাঁথা কবিতা বৈষ্ণব পদাবলি সাহিত্যের অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে যা বাংলা সাহিত্যের এক অমূল্য ঐশ্বর্য। শ্রীকৃষ্ণকীর্তনেও রাধাকৃষ্ণের প্রেমলীলা সুবিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। বাংলার ভক্তি আন্দোলনেও এর সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন