somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর জেলিফিস যা যৌন পূর্ণতাপ্রাপ্তির পরও নিজেকে সম্পূর্ণভাবে একটি যৌন অপূর্ণাঙ্গ রূপান্তরিত করার ক্ষমতা রাখে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অমর জেলিফিস বা টুরিটোসিস ডোরনি যা জেলিফিসের একটি প্রজাতি। ছোট ছোট এই জেলিফিস জৈবিকভাবে এবং ভূমধ্য সাগর এবং জাপান এর জলে ভিতরে পাওয়া যায়। সাধারণত জানামতে এটাই এমন একমাত্র প্রাণীর উদাহরণ যা যৌন পূর্ণতাপ্রাপ্তির পর নিজেকে সম্পূর্ণভাবে একটি যৌন অপূর্ণাঙ্গ বা ঔপনিবেশিক পর্যায়ে রূপান্তরিত করার ক্ষমতা রাখে।অধিকাংশ অন্যান্য হাইড্রাজোনদের মতো অমর জেলিফিস প্লানুলা নামেও পরিচিত স্বাধীন সাতুরে ক্ষুদ্র শুককীট হিসাবে তাদের জীবন শুরু করে।আর এই প্লানুলাগুলি থিতিয়ে পড়ে সমুদ্রের তলের সাথে সংযুক্ত হয় এবং পলিপের একটি উপনিবেশ তৈরি করে। আর সেই পলিপগুলি ব্যাপকভাবে শাখা প্রশাখাপূর্ণ একটি বিন্যাস গঠন করে যা সাধারণত অন্যান্য বেশিরভাগ জেলিফিস প্রজাতির মধ্যে দেখা যায় না। মেডুসি নামে পরিচিত জেলিফিস তারপর পলিপ থেকে কুঁড়ি নিঃস্বরনের মাধ্যমে মুক্ত সাতুরে জীবন পায় এবং এক সময় তা যৌন পরিপক্কতা লাভ করে। যৌন পরিপক্ব অবস্থায় তারা খুব দ্রুত অন্য প্রজাতির জেলিফিস শিকার করে।


সমস্ত পলিপ এবং একটি নির্দিষ্ট প্লানুলা থেকে উদ্ভূত সকল জেলিফিস জেনেটিকভাবে অভিন্ন ক্লোনস হয়। একটি অমর জেলিফিস যখন পরিবেশগত চাপ বা শারীরিক অচলবস্থার সম্মুখীন হয় অথবা অসুস্থ বা বয়স্ক হয়ে পড়ে সেটি তখন নিজেকে পলিপ পর্যায়ে রূপান্তরিত করে একটি নতুন পলিপ উপনিবেশ বিরচন করতে পারে।কোষ উন্নয়ন প্রক্রিয়া ট্রান্সডিফারেন্সিয়েশনের মাধ্যমে এটি সম্ভব হয় যা কোষের ডিফারেন্সিয়েটেড অবস্থার পরিবর্তিত করে নতুন ধরনের কোষে রূপান্তরিত করে।তাত্ত্বিকভাবে অনির্দিষ্টকাল ধরে এবং কার্যকরভাবে এই প্রক্রিয়া চলতে পারে বলে অমর জেলিফিস জৈবিকভাবে অমর। প্রকৃতিতে অধিকাংশ অমর জেলিফিস শিকারের বশীভূত হয় বা রোগের কারনে মেডুসা পর্যায় থেকে পপিপ অবস্থায় পরিবর্তন হতে পারে না।জীবনচক্রের মেডুসা ধারায় থাকার সময় এটি দেখতে একটি ঘণ্টার মতো হয়,আর আস্তে আস্তে পলিপয়েড ধারার দিকে যেতে থাকে আকৃতি ছোট হতে থাকে এবং এক সময় মাত্র ১ মিলিমিটার বিশিষ্ট জেলিফিশে রূপান্তরিত হয়। এ সময়ে এদের শরীরে নরম অস্থিবিহীন শুঁড়ের সৃষ্টি হয়। কোনো কোনোটাতে আটটি পর্যন্ত শুঁড় দেখা যায়। এই শুঁড়গুলো আবারো এক পর্যায়ে এসে মেডুসায় রূপ নেয়। ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় আপাতদৃষ্টিতে এদের মৃত্যু নেই।কিন্তু তাই বলে এরা যে মৃত্যুর ধরাছোঁয়ার বাইরে তা কিন্তু নয়।
তথ্যসূত্রঃ
Turritopsis dohrnii (Weismann, 1883)
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×