somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিন্তা ১

০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপেক্ষায় আছি একটা মিরাকেল ঘটবে আমার জীবনে । আমি সবটুকু শক্তি দিয়ে নিজের স্বত্তাকে অনুভব করতে পারবো । অন্ধ মানুষ গুলোর দুঃখ বোঝার চেষ্টা করি । তারা কতটা অসহায় ! আমাদের জীবনের মুল্যটা কোথায় ? কিছুর অনুপস্থিতি থাকলেই আমাদের বলা হয় প্রতিবন্ধী । আমাদের বিবেকের যে হাত , পা , চোখ , কান আছে , সেইগুলোতে প্রতিটি মানুষ প্রতিবন্ধী ? আমরা আজ অনেক অসহায় । মিরাকেল দরকার এই কারণে যে , আমি একটা সিস্টেমের মাঝে পড়ে গেছি । কোনো মতে নিজেকে সেই আবর্জনা থেকে টেনে তুলতে পারছিনা ।
খুব কষ্ট হয় , বিবেকের ধ্বংসটা হচ্ছে আমার চোখের সামনেই , দিনকে দিন আমি মিথ্যের আশ্রয়ে বাঁচতে চাইছি । সহজ উপায় খুঁজতে গিয়ে পড়েছি কঠিন খেলায় । সেই খেলায় জয়ী হতে নিয়েছি অবৈধ অবলম্বন । আমি নিজের কাছে নিজে ছোট হয়েছি । কেউ জানেনা আমার এই নষ্ট হবার গল্পটা । আমি কিন্তু এই সমাজের কাছে নষ্ট নোই একদম , আমি নষ্ট আমার নিজের কাছে । আমি আর সবার মত চলি , খাই , ঘুরি , অথচ দিন শেষে যখন লুকিং গ্লাসে নিজেকে দেখি , তখন খুব কষ্ট হয় । মায়া হয় নিজেকে দেখে ।
আমি পথে চলতে গিয়ে সব মানুষগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ করি । তাদেরকেও আমার মত মনে হয় , সবার মাঝে এক ধরণের অবহেলা দেখতে পাই চোখে মুখে , শিক্ষিত মানুষগুলোর মুখে এই চিত্রটি আরো বেশি দেখতে পাই । কিছু একটা লুকোনোর স্বভাব যেন পেয়ে বসেছে শিক্ষিত মানুষগুলোর মাঝে । যে সব চাইতে বেশি শিক্ষিত , তার লুকোনোর কায়দা তত কঠিন , তাকে বুঝতে পারা , পড়তে পারা ততটাই কঠিন ।

আমি উচ্চ শিক্ষিত নোই , তাতেই আমি নিজের লুকোনোর অভিনব কায়দা দেখে রিতিমত বিষ্মিত । আমরা প্রত্যেকেই আমাদের লুকোনোর মাঝেই ভালো থাকি যেনো । আমরাই বা কি করব ? যুগ যুগ ধরে চলে আসা লুকোনোর অভ্যেসটা আমরা চাইলেই সরাতে পারিনা নিজেদের কাছ থেকে ।
আমি তাই মিরাকেল চাই , আমাকে আমি বদলাতে চাই , নিজেকে লুকিয়ে প্রতিবন্ধী করে রাখতে চাইনা আর ।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×