নকিয়া ৫৮০০ কেনার বিড়ম্বনা
২৩ শে মে, ২০০৯ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনারা যদি কেউ নকিয়া ৫৮০০ কেনার কথা মাথায় নিয়ে আসেন তাহলে এখনি মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এখন আপনাদের শোনাচ্ছি সেই বিড়ম্বনার কাহিনী। নকিয়ার সাইটে লোভাতুর এ্যাড দেখে কেনার জন্য ১৫ দিন আগে ইন্টারনেটে বুকিং দিলাম। তারপর দিন গোনা কবে আসবে বাংলাদেশে। তারপর যথারীতি দিন আসলো মার্চের ১৯ তারিখ এবং প্রথম ১০০ জন কে ব্লুটুথ হেডসেট দেয়া হবে ঢাকায়, শুনেই তো হতাশ কারন আমি থাকি ঢাকার বাইরে তাও আবার তারা ইচ্ছাকৃত ভাবে সবাইকেই মেইল করেছিল, তার মানে অনলাইনে রেজিস্ট্রেশন টা ছিল তাদের পুরাটাই ভন্ডামো। পরে আমার একজন পরিচিত বন্ধুর কাছে শুনি যে যারা আগে আসবে তারা আগে পাবে এই ভিত্তিতে দেয়া হবে এবং নকিয়ার যারা মেইল পেয়েছিল মেইল কপি সংগে নিয়ে যেতে হবে। এতকিছুর পরও আশা ছাড়লাম না। আগেরদিন অফিস থেকে ছুটি নিয়ে রওনা হলাম রাজশাহি থেকে ঢাকার দিকে। ঢাকার পৌছানার পরে শুনি যে গুলশানে শপারস ওয়াল্ড এ রাত ৯ টা থেকে লাইন ধরে আছে লোকজন, শুনে তো আমি হতাশ আমার এত কষ্ট করে ঢাকায় আসলাম। অবশ্য বসুন্ধারা সিটিতে ৫০ জন আর শপারস ওয়াল্ড এ ৫০ জন কে দেয়া হবে। তো আমি আর শপারস ওয়াল্ড এ না গিয়ে রাতেই বসুন্ধারা সিটিতে গেলাম
কি অবস্থা দেখার জন্য। যা হোক বসুন্ধারা সিটিতে রাত ১১ টায় কাউকে না দেখে কিছুটা আশার সঞ্চার হলো। পরদিন মানে ১৯ তারিখ সকাল ৭ টায় গিয়ে দেখি বসুন্ধারা সিটিতে ২০-২৫ জনের একটা জটলা । তারপর একজন আংকেল একটা সিরিয়াল করা শুরু করলো, আমার সিরিয়াল হলো ২৭ এ যাহোক মনে হালকা আশার সঞ্চার হলো পেলেও পেতে পারি। তারপর বেলা বাড়লো লোকও বাড়লো হতে হতে ১০ টার মধ্যেই ২০০ জন ছাড়িয়ে গেল। এরপর নকিয়ার কান্ট্রি ডিরেক্টর ও আরোও লোকজন ছিরিয়াল অনুযায়ী টোকেন দিল। যখন টোকেন পেলাম তখন মোটামুটি নিশ্চিত হলাম যে কাংখিত জিনিস পেতে যাচ্ছি। এরপর ১১ টার সময় গিয়ে সেট এবং ব্লুটুথ হেডসেট পেলাম। এরপর যথারীতি ঢাকা থেকে ফিরে এলাম তারপর শুরু হলো বিড়ম্বনা ১৫ দিন না যেথেই কথা শুনা যাচ্ছে না তারপর দিলাম নকিয়া কেয়ারে এরপর ১৫ দিন পর সেট যখন দিল তারপর দেখা দিল ডিসপ্লেতে প্রবলেম এরপর সেট পেলাম ১ মাস পর, ঠিক একমাস পর মানে মে ০৯ এ এসে আবার দেখা দিল এলসিডি তে প্রবলেম তারমানে কেনার পর শুধু একমাস ব্যবহার করেছি তারপর নকিয়া কেয়ারেই সেট পরে আছে। এই সমস্যা শুধু আমার না আমার পরিচিত মোটামুটি ১০ জন এর এরকম সমস্যা দেখা দিয়েছে। নকিয়া কেয়ারে দেখালে তারা বলছে এখনো এর হার্ডওয়ার বাংলাদেশে সচরাচর নেই। মালেয়শিয়া থেকে আসবে তারপর ঠিক করবে। অথচ আমার মনে হয় নকিয়া বাংলাদেশে যেভাবে ঝাকজমক এ্যাড দিয়ে ব্যবসা করে নিয়েছে অন্য কোন দেশে এভাবে ব্যবসা করতে পারেনি।অথচ এখন ওয়ারেন্টি সাপোর্ট ঠিকমত দিচ্ছে না। আসলে আমরা বাংঙালিরাই চিরকাল বোকাই থেকে গেলাম। পাশ্চাত্যের দেশগুলো আমাদের কে বোকা বানিয়ে টাকা কামিয়ে নিচ্ছে আর হাততালি দিচ্ছে।
তাই আমার মত এ্যাড দেখে পাগল হয়ে এই সেটটি কিনবেন না ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন