তুই,তুমি ও তোমরা
তাওহীদ তমাল
আর আমি খোলা জানালায় চোখ রাখি না,
আমার জানালা বরং আবছায়া থাকে।
কখনো অন্ধকার কখনো আলো
কখনো বৃষ্টির জলে ভিজে যাচ্ছে ,
এই আমার জানালার করিডোর ।
তোমাকে ছারাই কেন কাটছে সময় ভাল?
আর আমার ভালবাসা ফুরিয়ে যায়নি।
তুমি পারনি আমার ভালবাসা-
অনন্ত সময়ের তরে নিঃশেষ করে দিতে।
বরং তুমি নিজেই ফুরিয়ে গেছ
নিঃশেষ হয়ে তোমাকে তুমি রেখে গেছ,
হৃদয়ের অলিতে গলিতে।
আর সেখানে তুমি সহসা চিৎকার চেচামেচি কর,
এদিক সেদিক ছুটাছুটি কর,
খুজে পাও শুধু তোমার সদৃশ অস্তিত্ব ।
যারা আমাকে ভালবেসেই ফুরিয়ে গেছে
আর আমার ভালবাসাকে দিয়ে গেছে অমরত্ব।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



