
পপকর্ণ--
রাস্তা থেকে রাস্তা
হাতের,এপার অপার
" দশ টাকা,দশ টাকা এই নিবেন
পপকর্ণ পপকর্ণ"
সারাদিন চলে তার রাস্তা ভ্রমণ
আমার চোখে পড়লেই
" বাবা পপকর্ণ "!
একদিন ভ্রমণ শেষে ফিরছি বাড়ি,
আমি পপকর্ন খেতে খেতে
বাবার হাত ধরে।
হঠাৎ হৈ চৈ,লোকজন জরসর
বাবাকে জড়িয়ে ধরে
পিছনে ফিরে
দেখি সাদা সাদা পপকর্ন
ছড়িয়ে আছে রাজ পথে
পাশে সেই, মৃতদেহ রক্তাক্ত
"পপকর্ণ পপকর্ণ " !
সময়ের গাড়ীতে কত শত পপকর্ণ
চাপা পড়ে মরে।
আমি নির্বাক দর্শক শুধু তাকিয়ে
দেখে যাই তোমার আর্তনাদ হীন মৃত্যু।
এমনি করে কেটে কত বছর।
আমার ছেলে আমার হাত ধরে,
বাড়ি ফিরার পথে হঠাৎ,
" বাবা পপকর্ন বাবা পপকর্ণ "!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



