somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝিনাইদহে বাস- ট্রেন দুর্ঘটনায় ১০ বরযাত্রী নিহত

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যশোর ।। ঝিনাইদহের বারবাজারে বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় ১০ জন নিহত ও বাসের ৭০ জনেরও বেশি বরযাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে মারা যান ৯ জন এবং ঝিনাইদহ হাসপাতালে মারা যান একজন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কালীগঞ্জের ফুলহরী গ্রামের রঞ্জন দেবের স্ত্রী বন্যা দেব (২৩) ও তার ছেলে কৌশিক (৭), ভবেষ বিশ্বাসের মেয়ে তৃষ্ণা (২২) এবং গোবিন্দপুর গ্রামের কালীপদ বিশ্বাসের ছেলে বিমল বিশ্বাস (৪৮)।
মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক জুয়েল মৃধা জানান, নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ১জন শিশু। তিনি ঘটনাস্থলে ৯টি মরদেহ দেখেছেন, অপরজন ঝিনাইদহের হাসপাতালে মারা গেছেন।
আহতদের মধ্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সঞ্জয় এবং অমিতের অবস্থা আশঙ্কাজনক। অমিত নিহত বিমল বিশ্বাসের ছেলে। তার ডান পা কাটা পড়েছে এবং মাথায় জখম মারাত্মক।
শুক্রবার ভোরে বারবাজার রেলক্রসিংয়ে বিয়ের বাস ও ট্রেনের মধ্যে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনার দিকে যাচ্ছিল।
ট্রেনের অ্যাটেনডেন্ট আব্দুল হান্নান জানান, ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বারবাজার স্টেশন পার হয়। এর ৫ মিনিট পরেই বিকট শব্দ শুনে দুর্ঘটনা বিষয়টি টের পান। বারবাজার রেলক্রসিংয়ে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনটি ওই বাসটিকে প্রায় দেড় কিলোমিটার ঠেলে নিয়ে যায়। এ সময় আশপাশে ছিটকে পড়তে থাকে বাসযাত্রীরা। প্রায় দেড় কিলোমিটার পার হয়ে ট্রেনটি থামানো হয়।
আহত বাসযাত্রীরা জানায়, তারা ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রাম থেকে সনাতন ধর্মাবলম্বীদের একটি বিয়ে অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাঁকো গ্রামে যান। বাসটিতে ৭০ থেকে ৯০ জন বরযাত্রী ছিলেন। ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
কালীগঞ্জ দমকল বাহিনীর কর্মকর্তা রবিউল আমিন জানান, আহত ৩০ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ঝিনাইদহ, কালীগঞ্জ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুরুতর আহত ১০ জনের মধ্যে ৫ জনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন।
বারবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকিমুর রহমান জানান, তারা এখন পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের পাশাপাশি এলাকাবাসীও উদ্ধার তৎপরতায় অংশ নেন। পরে ঝিনাইদহ ও যশোরের দমকল বাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। বাসটি এখনও ট্রেনের সাথে সংযুক্ত রয়েছে। আর এখনও ট্রেনের নিচে ও দুর্ঘটনার দেড় কিলোমিটারের মধ্যে নিহত ও আহতদের কেউ পড়ে আছেন কি না তা খুঁজে দেখা হচ্ছে।
এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রেনটি রেললাইনের উপরে থাকায় খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খুুুলনা থেকে উদ্ধারকারী ট্রেনটি সাড়ে ৫টায় ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা শুরু করেছে। উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর বাসটি সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খবর পেয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) নেতৃত্বে ৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি দল পাকশী থেকে ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×