প্রথম দিকে লেখা আমার একটি অনুভুতি কথন। নিজস্ব অনুভূতিগুলো খানিকটা ছন্দে মেলে ধরার চেষ্টা করি বলে আমি আমার কাব্য ধরণের লেখা গুলো কে অনুভুতি কথন নাম দিয়েছি।
আমার এ আঁধার ঘেরা জগত,
দুঃস্বপ্নের জালে বোনা।
অবচেতন মনে ধূসর মেঘের ক্যানভাসে,
ধোয়াটে কল্পনা ফুটিয়ে তোলার-
অব্যর্থ চেষ্টা।
মাঝে মাঝে, ক্ষণিকের জন্য,
শুভ্র মেঘের স্পর্শ পাওয়ার-
ব্যর্থ আরাধনা।
হয়তো বা স্বপ্ন খুঁজতে চেয়ে,
ক্ষণিক এর তরে-
আলোয় হারানোর চেষ্টা।
দুঃস্বপ্নের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা।
আশা-নিরাশার মাঝে-
দ্বিধা নিয়ে বসে থাকা।
কখনও কখনও কিছু অপ্রত্যাশিত প্রশ্নমালা,
মিছে আশায় খানিকটা স্বস্তি খুঁজে নেওয়া।
শেষ হবে কি ?
আমার এই দ্বিধান্বিত মুহূর্ত গুলো ?
দিন শেষে কি ফিরে পাবো?
যা ক্ষণিকের তরে এসেছিল জীবনে।
আলোছায়ায় দেখিয়ে গিয়েছিল,
অস্পষ্ট অবয়বের খেলা।
গোধূলির লালচে আভায়-
রাঙিয়ে যাবে কি পুনরায় ?
আমার জীবনের ক্ষুদ্র ইচ্ছেগুলো ?
মেতে কি তবে উঠবে তারা ?
সে অবয়বের ফিরে আসার উৎসবে ?
হয়তো হ্যাঁ, অথবা না।
যদি নাই বা খুঁজে পাই তাকে,
তবে প্রতীক্ষার প্রহর গোণা,
পুনরায় চলতে থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


