somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ Gone Girl(2014)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুভি রিভিউ লেখার ধরণ আমার বরাবরই অনেকটা ভিন্ন। এই নিয়ে আপত্তি থাকলে জানাতে পারেন মতামত। কিন্তু আমি বরাবরই বলেছি যে আমার গতানুগতিক ধারায় মুভি রিভিউ লিখতে ভালো লাগে না। তাই আমি একটু অন্যভাবে আমার মত করে রিভিউ লেখার চেষ্টা করি। অনেকেই হয়তো সমালোচনা করেছেন এই বলে যে, রিভিউ জ্ঞান আমার শূন্য। দুঃখিত আপনাদের হতাশ করায়। আমি প্রথমেই বলে নিয়েছি আমার রিভিউ ভিন্ন, এবং এই পোস্টে আবারো বলছি আমার রিভিউ ভিন্ন। তাই গতানুগতিক ধারাকে যারা সানন্দে গ্রহণ করে থাকেন এবং ভিন্নতাকে গ্রহণে দ্বিধাবোধ করেন তারা আমার রিভিউ থেকে দূরে থাকাই শ্রেয়। :)

এই মুভিটি দেখতে দেখতে মধ্য পথে হোঁচট খেতে হয়েছে। মুভির কাহিনীর ভেতর প্রবেশ করে তলিয়ে যাওয়ার পর হোঁচট টা একটু কেমন যেন ছিল। অনেকটাই নিরাশার বলা চলে। হতাশ হয়ে দেখা বন্ধ করে দিতে চাইলাম, পরে মনে হল আমার নিজের একটি কথা, "কোন স্কেচের ১০০ ভাগ সম্পূর্ণ হবার আগ পর্যন্ত ও সেটা পুরোপুরি অসম্পূর্ণ থাকে মূল দৃশ্যপট থেকে" কেন তবে আমি নিজেই পুরো ঘটনা না দেখে উঠে পরি বলুন ?
আবারো শুরু করলাম দেখা, খানিকটা বিরতি নিয়ে। যদিও আগে জানামতে বন্ধুরা যারা দেখেছে প্রায় সবাই বলেছে যে এক বসায় দেখে উঠেছে, আমার ক্ষেত্রে একটু ভিন্নই ছিল ব্যাপারটা।
আবার দেখতে বসলাম, এবং দেখলাম স্কেচেটি পূর্ণতা পাচ্ছে ধীরে ধীরে। পূর্ণ স্কেচ দেখে মনে হল, এই কাহিনী যে লিখেছে সে নিঃসন্দেহে অসাধারণ লিখে। তার লেখা একটা মাস্টারপিস এটা। আর তিনি হলেন Gillian Flynn. যদিও তেমন পরিচিত কেও নন। তবে তার Gone Girl সম্ভবত যথেষ্ট তাকে স্পটলাইটে নিয়ে আসার জন্য। সামনে আরো একটি থ্রিলার আসছে তার লেখা। অপেক্ষার আছি তার এই নৈপুণ্য সেখানেও দেখার।

মুভি ফ্রিক যারা আছেন তারা নিশ্চয় David Fincher এর সাথে কিঞ্চিত পরিচিত ব্রাড পিট, কেভিন স্পেসি আর মর্গান ফ্রিম্যান অভিনীত Seven মুভিটি অনেকেই দেখে থাকবেন অথবা এডওয়ার্ড নর্টন এবং ব্রাড পিটের ফাইট ক্লাব।Gone Girl এও স্বভাবতই থ্রিলিং এর অভাববোধ হবে না আশা করি। আর স্টোরি লাইন সম্পূর্ণ ইউনিক, এতটুকু বলতে পারি।

"A fighter can not or more like must not quit on a war, no matter how much harder it can grow you will always have ways to turn it around. "

সাধারণত প্রতিটি লেখক তার বড় বড় সৃষ্টিগুলোতে বিভিন্ন ম্যাসেজ দিয়ে থাকেন ঘটনাপ্রবাহের দ্বারা। এখানেও বেশকিছু ম্যাসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তা বেশ সার্থক ভাবেই। বাকিটা নির্ভর করছে আপনাদের ওপর। আমি আমার ম্যাসেজটুকু দিচ্ছি, যা আমি উপলব্ধি করেছি। আর হ্যাঁ নারীজাতির জন্য বিশেষ একটা ম্যাসেজ ও এই মুভিতে আছে বটে। তাদের বলবো একটু বেশি উৎসাহ নিয়ে দেখার জন্য।

মুভিটির আই.এম.ডি.বি লিঙ্ক

মুভিটির আই.ডি.এম ডাউনলোড লিঙ্ক

এবং অবশ্যই অবশ্যই আপনার উপলব্ধ ম্যাসেজ জানাতে ভুলবেন না মুভিটি দেখার পর। মূলত সেই ম্যাসেজটিই আপনার নিজস্ব রিভিউ হিসেবে কাজ করবে মুভিটির। সাধারণত আমি আমার রিভিউ এ মুভির সাথে সম্পর্কিত কৌতূহল উদ্দিপক আলোচনা করে থাকি। এখানে আসলে তেমন কিছু পাইনি, রিভিউ হিসেবে শুধু ম্যাসেজটাই এসেছিল মাথায়। সেটিই মূল রিভিউ এই মুভির। :)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×