somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ প্রাক্তন(২০১৬)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবন থেমে থাকে না, কারো জন্য।
সময় যেমন আপন গতিতে চলে, প্রকৃতি সময় কে কখনো থামিয়ে দেয় না! থেমে যায় সত্তা! থেমে যায় সত্তার নিজস্ব জীবন। তবুও সময় এগিয়ে চলে আপন গতিতে! আর থেমে থাকা সত্তা পিছিয়ে পরে সময় থেকে, জীবনের মূল গতিপথ থেকে, পিছিয়ে পরে অন্য সবার থেকে! এটাও নাহয় কঠোর চিরন্তন সত্যগুলোর মতই একটি সত্য!
প্রেমে পরা খুব কঠিন কিছু কি? আমার তেমনটা মনে হয় না! আবেগ কিংবা অনুভূতি দিয়ে ভালোবাসার বীজ বোপন করা যায় অনেকটা সহজেই। অতঃপর সেই প্রেম কে যত্ন নেওয়া, নিয়মিত প্রয়োজনীয় আবেগ ঢেলে সাজানো, ভালোবাসাকে পূর্ণতা দেওয়া বেশ সহজ!
এতটুকু পড়েই ব্যর্থ প্রেমিক/প্রেমিকা কিংবা সফল প্রেমিক/প্রেমিকা, যাই বলি!
পাঠক/পাঠিকার দল, হুংকার ছেড়ে বলে উঠলো, থামুন!
তড়িঘড়ি বলে নেই, ধৈর্য ধরুন, আরেকটু সামনে তো এগিয়ে যান!

ভালোবাসা কে খুব সহজ করে ফেলছি? কিংবা মনে হচ্ছে ভালোবাসার মত স্বর্গীয় আবেগটিকে এভাবে সস্তা বানিয়ে ফেলছি বারংবার সহজ বলে? আসলে আমার উদ্দেশ্য এমনটাই ছিল, স্বর্গীয় এই আবেগটাকে যথেষ্ট শ্রদ্ধাভরা তুচ্ছতা দেখানো।
এবার তবে ভাবুন, "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন" পড়েছেন তো এই ভাবসম্প্রসারণটি?
এবার তবে মূলকথা বলি, কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘি ঢেলে দিচ্ছি? উহু! মনে হয় না ! উত্তর পাবেন, আগে পড়তে থাকুন লেখাটি! অধৈর্য হলে চলবে কি করে? ধৈর্য যে মহৎ গুণ! আর জীবনেও বেশ উপকারি বলে পরীক্ষিত এবং প্রমাণিত!

ভালোবাসার যত্ন নিতে হয়। আমরা সবাই এটা জানি! আসুন ভালোবাসা রান্না করি তবে এবার! কেকা ফেরদৌসীর ছাত্র ভেবে ভুল করবেন না দয়া করে, ও পথ আমি মাড়াইনি, সে নিশ্চয়তা দিয়ে রাখি।

একটি পাত্র নিন। যার নাম দিলাম ভালো লাগা! এরপর,সে পাত্রে রাগ,ঘৃণা,অভিমান,আদর,ত্যাগ, আত্মত্যাগ, পরিবর্তন সব গুলো একসাথে নিয়ে বিশাল বড় একটি হৃদয়ে ঢেলে দিন। সেকি! পাত্রের নাম বদলে দিলাম? আরে নাহ! আপনিই বলুন, সঠিক পরিমাণে সব দেওয়ার পর পাত্রের নাম তো আপনা আপনি বদলে শুধু "হৃদয়" হয়ে যায় না? ভেবে দেখুন। এবার, প্রেমিক প্রেমিকার মনজোড়া নিয়ে স্বহস্তে ঢেলে দিন। ব্যস, ঝামেলা শেষ! এবার দুজন মিলে দিন জোড়ে ঘুটা! বুঝেছেন তো দুটি হৃদয় দিয়ে দিলেন একটি হৃদয়ে! হয়ে গেলো দু'য়ে মিলে এক! পেয়ে গেলেন প্রেম নামের পাত্র কি করে হৃদয় নাম ধারণ করে নিল?

কি পেলেন? ভালোবাসা! একটি পরিপূর্ণ সম্পর্ক ! রান্না শেষ? ভুল ভাবছেন! রান্না তো শুরু হল সবে মাত্র! উল্লেখিত উপাদানগুলো উদ্বায়ী পদার্থ। এই যে জীবন নামের চুলোতে ভালোবাসা চড়ালেন! এটা জানেন কি? পুড়ে পুড়ে সব আবেগ যে উবে যায়, হাওয়াতে মিলিয়ে যায় ! স্মৃতি হিসেবে! আর তাই ঘুটা দেওয়া চালিয়ে যেতে হয়, চালিয়ে যেতে হয় আবেগ ঢেলে দেওয়ার ব্যাপারটাও !
যতক্ষণ এই প্রক্রিয়ায় কমতি না আসবে, ততক্ষণ সুষ্ঠু ভাবে ভালোবাসাও দৌড়োবে! সাবধান কিন্তু, কমতি এলেই গেলো বুঝি!
এবার দেখুন, হৃদয় নামের পাত্র ভালোবাসা নামধারণ করে ফেললো! এবার বুঝি রান্না সম্পন্ন হয়েই গেলো! আরাম করে উপভোগ করার পালা!
আহা জনাব/জনাবা! থামুন ! সামনে দেখুন!

কঠিন মনে হচ্ছে একটু একটু? আরো ব্যাপার আছে, কখনো কখনো দেখা যাবে এই বুঝি গেলো লাগাম ছিড়ে! ঘুটা দেওয়ার গতি বুঝি কমে এলো একজনের, কিংবা দুজনেরই ! উবে যাওয়ার হার কমে গেলো! আবেগ গুলো জমে যাচ্ছে তো! এ কি করছেন! সচেতন হোন! আবার ঘুটা সমান তালে দেওয়া শুরু করুন!
উফ ! অনেক ক্লান্তি অনুভব হচ্ছে?!

ভয় পাবেন না, আরো আছে তো! ধরুন একজন ঘুটার গতি কমিয়ে দিল , কিংবা কোন একটি প্রয়োজনীয় আবেগ ঢালার প্রক্রিয়ায় ঢিল দিলো! সে পারছে না, পারবেন তো তার জন্য একটু বেশি দিতে? ঘুটার গতি সমান তালে রাখতে? একহাতেই? পারবেন তো তার আবেগ পুরো করে ঢেলে দিতে, সেই ভালোবাসা নামের পাত্রে?! পাত্রের নাম বদলে গেলো! হুম। হৃদয় এখন পুরোপুরি ভালোবাসা হয়েছে, হচ্ছে, হতে থাকবে! এটি তো চিরচলমান প্রক্রিয়া!
খুব বেশি ক্লান্ত হয়েছেন? মনে কি হচ্ছে একটু হলেও? ভালোবাসার শুরুটা কত সহজ, পথটা চলার থেকে?
মিল খুঁজে পেয়েছেন কিছুটা? "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন"- এই কথাটুকুর সাথে?
তাহলে সময় করে দেখে নিবেন, প্রাক্তন নামের চলচ্চিত্রটি!
ভালোই লাগবে আশা করি!
আর রিভিউ এ কিসব লিখলাম ! আশা করি মুভিটি দেখেই সম্পর্ক খুঁজে নিবেন! উপরে লেখা কথাগুলর সাথে!
শেষ করছি একটি কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের 'হঠাৎ দেখা' কবিতার কিছু অংশ দিয়ে,


খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম নাকি ।
ও বললে, 'থাক এখন যাও ও দিকে'
সবাই নেমে গেল পরের স্টেশনে ।
আমি চললেম একা ।।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×