somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ Greyhound (2020)

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই বিশাল মহাবিশ্বে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকারা হারিয়ে যায় না, যার যার নিজ অবস্থান থেকে ঠিক ঠিক নিজ জাত চিনিয়ে যায় সগৌরবে। হয়তো এই বিশাল ভ্রম্মান্ডে তাদের অবদান নিতান্তই শূণ্যের কোঠায়। তবুও সে শূণ্যের কোঠাও একীভূত হয়ে রূপ নেয় এই মহাবিশ্বে। কারণ কোন চেষ্টাই এবসলিউট জিরো নয়। এমনকি পরাজয় ও এবসলিউট জিরো নয়। কারণ, পরাজয়টা হয়তো বা সাময়িক, কিন্তু অভিজ্ঞতা ক্রমবর্ধমান। তাই পরাজয় ও কোন না কোন ভাবে অবদান রাখে পরবর্তী জয়ে। তবে এই গল্পটি পরাজয়ের নয়। স-মহিমায় সগৌরবে অর্জিত কোন এক জয়ের।

যুদ্ধ পরিচালনা হয় বিশাল বড় বৃত্তে। যার সীমা পরিসীমা কদাচিৎ আলোচিত। আর এই বৃত্তের কেন্দ্র একাই বৃত্ত কে সুরক্ষা দেয় না। দেয় বৃত্তের ভেতর অবস্থিত প্রতিটি বিন্দু। হোক তা ক্ষমতাধর অথবা কোন ক্ষুদে সৈনিকের একটি গুলি। প্রতিটি বিন্দু কণা রক্ত, প্রতিটি বিন্দু পরিমাণ পদক্ষেপ এক্ষেত্রে একেকটি মহান গল্প, স্বর্ণাক্ষরে লিখা ইতিহাস। ঠিক তেমনই এক গল্প নিয়েই তৈরি এই গল্প। যা আজ আপনাদের সামনে উপস্থাপন করে এসেছি।

বেশ কিছুদিন যাবত রিভিউ লিখার বাইরে থাকায় খানিকটা মরচে ধরেছে বৈকি। তাই ক্ষমা-সুন্দর দৃষ্টি তে দেখার আবেদন রইল, আর আমার রিভিউ বরাবরই গতানুগতিক নয় এও জানিয়ে নেওয়ার প্রয়োজন বোধ করছি। Greyhound - তেমনই এক সৈনিকের গল্প। একজন ক্ষুদে সৈনিকের মাথা উঁচু করে শত্রুর মোকাবেলা করার গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগদানের কিছু মাস পরের ঘটনা। সমুদ্রপথে মিত্র পক্ষের বহর সুরক্ষিত অবস্থায় গন্তব্যে পৌঁছে দেবার দায়িত্ব পরে এক অনভিজ্ঞ এক নেভি অধিনায়কের উপর। যেটা তার প্রথম মিশন, নেভি অধিনায়ক হিসেবে। আর এই অনভিজ্ঞ অধিনায়কের চতুরতা, বিচক্ষণতার সর্বোচ্চ পরিমাণ পরীক্ষা হয় এই মিশনে। যেখানে তাকে লড়তে হয় জার্মান সাবমেরিনের এক বহরের সাথে। যেখানে ৪৮ ঘণ্টার এক বিশাল সময় ধরে কোনরকম এয়ার সাপোর্ট ছাড়া লড়াই করে যায় Greyhound নামের এই যুদ্ধ জাহাজ ও তার সাথের অন্য যুদ্ধ জাহাজগুলো। আর এই ৪৮ ঘণ্টার সময়টুকু কিভাবে বিচক্ষণতা আর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের দরুন লড়াই করবার গল্প নিয়েই এই চলচ্চিত্র। যারা যুদ্ধের ইতিহাস ভিত্তিক চলচ্চিত্র পছন্দ করেন তাদের জন্য অবশ্যই রিকমেন্ড করবো। সাধারণ ভিউয়ারদের ও বলবো , নিরাশ হবেন না। আর Tom Hanks এর অভিনয় বরাবরই আপনাকে মুগ্ধ করে এসেছে বৈকি, চলচ্চিত্রের মূল ভূমিকায় আছেন তিনি।


আই এম ডি বি লিংক

যদিও কোণ নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করে মুভিটি বানানো হয়নি। এত মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে C.S. Forester’s 1955 novel, The Good Shepherd এর ২৭০ পৃষ্ঠার উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। যেখান শুধুমাত্র রণ-যুদ্ধের উপর আলোকপাত করা হয়েছে। আশা করি চলচ্চিত্রটি উপভোগ্য হবে আপনাদের জন্য, নিরাশ হবে না বৈকি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×