somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলমন্ত্রীর কন্যার নামকরণ, জন্মদিন ও কিছু কথা

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হকের কন্যা জান্নাতুল মাওয়া রিমু’র এক বছর পূর্ণ হয়েছে গত ২৮ মে ২০১৭ তারিখে। এ কন্যাই রেলমন্ত্রীর প্রথম সন্তান।



রেলমন্ত্রীর কন্যার নামকরণ নিয়ে আমার নিজস্ব কিছু মতামত নিয়েই এই লেখার প্রকাশ। এবার আলোচনা শুরু করি, রেলমন্ত্রীর কন্যার পুরো নাম - জান্নাতুল মাওয়া রিমু। জান্নাতুল মাওয়া হলো – বেহেশত বা জান্নাতের মধ্যে চতুর্থ নাম্বার জান্নাত। এই জান্নাতে অবস্থান করবেন ওই সকল মুমিনগণ যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন। (আমরা শহীদ সাহাবীদের কথাই ভাবতে পারি। কারন বর্তমান সময়ে যারা ইসলামের নামে মানুষ হত্যার মিশনে নেমেছে আর নিজেও আত্মঘাতী হচ্ছে তারা কখনও শহীদ হতে পারেনা।)

আর ওই জান্নাতুল মাওয়া একটি বিশেষ জান্নাতি গাছ দিয়ে ঘেরা বা আচ্ছাদিত থাকবে। জান্নাত হবেই চমৎকার এব্যাপারে কারও কোনো দ্বিমত নেই। আমাদের দেশসহ মুসলিম রাষ্ট্রগুলোতে এ নামটি বেশ কমন সেদিক থেকে মন্ত্রী সাহেব ওনার মেয়ের সুন্দর ও অর্থপূর্ণ একটি নাম রেখেছেন তাতেও কোনো দ্বিমত নেই। আমার চিন্তা হলো মন্ত্রীকন্যার শেষের ছোট নাম ‘রিমু’ নিয়ে!

রিমু নামের চিকন পাতা বিশিষ্ট এক লম্বা ধরনের একটি গাছ আছে। এ গাছ নিউজিল্যান্ডের দিকেই বেশি জন্মে থাকে। আমাদের দেশে বা এই অঞ্চলে এ গাছ হয় না। তাই অত দূর অঞ্চলের গাছের কথা মনে করে যে রেলমন্ত্রী ওনার মেয়ের নাম ‘রিমু’ রাখেননি এটা ভাবাই সহজ।

তাহলে নিশ্চয় রেল-এর ‘র’, আর মুজিবুল-এর ‘ম’ বা ‘মু’ নিয়ে ‘রিমু’ গঠিত হয়েছে। রেল-এর র নেওয়া অসম্ভব কিছু নয়। তিনি রেলমন্ত্রী হয়েছেন তারপর বিয়ে করেছেন, তারপর সন্তান হয়েছে সেজন্য খুশি হয়ে রেলের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা রেখে ‘র’ পছন্দ করতেই পারেন।

এই নামকরণ খুঁজতে এবার আর একটু গভীরে যাওয়া যাক, ২০১৪ সালের ৩১ অক্টোবর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে ৩২ বছর বয়সী হনুফা আক্তার রিক্তা নামের এক মেয়েকে বিয়ে করেন। এবার হয়তো হলফ করেই বলা যায়, স্ত্রীর ‘রি’ আর স্বামীর ‘মু’ নিয়েই স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করে তাঁদের কন্যার ডাকনাম আদর করে ‘রিমু’ রেখেছেন। পাঠক এব্যাপারে আমি নিশ্চিত নই, ক্ষমা করবেন, তবে সত্যতা যাচাইবাছাইয়ের পথ এখনও খোলা রয়েছে।

এবার চলুন ছোট্ট রিমুর বাবা-মা সমন্ধে সংক্ষেপে জেনে নিই; ১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মুজিবুল হক জন্মগ্রহণ করেন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি চৌদ্দগ্রাম থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি রেলপথমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ১৯৮৫ সালের ২০ মে হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন। ২০০১ সালে গল্লাই আবেদা নূর বালিকা উচ্চবিদ্যালয় থেকে রিক্তা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এলএলবি পাস করেন। বর্তমানে তিনি হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ লিমিটেডের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। (সুত্রঃ দৈনিক প্রথম আলো)

রেলমন্ত্রী মুজিবুল হকের কন্যা জান্নাতুল মাওয়া রিমু’র প্রথম জন্মদিনে রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা – তোমার আগামী সুন্দর হোক, উজ্জ্বল হোক- এই কামনায় এখানেই শেষ করছি।


সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×