
শুনশান নিভৃত নির্জনে বসে একা একা,
মন বলে পাবো এক্ষণই তোমারি দেখা।
পলকহীন ভাবে পথ দিকে চেয়ে থাকি,
দেখি ফেরার সময়ের আর কত বাকি।

তোমার কি হাসি-আনন্দে সুবাসিত চারিপাশ,
ফল পাকা মৌ মৌ গন্ধে ভরে থাকা মধুমাস?
বললেনা যে তোমার হবে আর কত দেরী,
পথ চেয়ে বসে আছি ওগো নীলাম্বরী।
(তৌফিক এলাহী)
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ ভোর ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



