
পরোপকারীর বেশে তোমার খুব কাছে এসে
দাড়ায় যখন হাসিহাসি মুখে সামান্য কেশে,
কি করে বুঝবে তুমি কি ঘটতে যাচ্ছে অবশেষে
যখন পরোপকারীকে দেখবে তুমি পুরো বিপরীত বেশে।
আমরা অতি সাধারন, তারচেয়েও সরল আমাদের মন
কিন্তু সেই মন নিয়েই কতজনেই খেলা করে যখন তখন,
মন বোঝা বড্ড শক্ত, বড্ড দায়, সবাই কি আর সেটা পায়
যারা পায় তাঁরাই শুধু এ সরল মনকে নিয়ে যেন বান্দর নাচায়।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ সকাল ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



