
তুমি মোরে ভালবেসে করে নিয়েছো আপন,
আপনার আত্মীয় কথাটা যেন হয়েছি এখন।
আগেও কি ছিলাম পর ভেবে দেখো দেখি?
বলবে তখন – এটা কোনো প্রশ্ন হলো নাকি!

ছিলাম মোরা পাশাপাশি কখনও সামান্য দূরে,
রাস্তার মত যেন সম্পর্কের মোড়ও ঘোরে।
কার কিবা আসে যায়, করে যার যেই ধান্দা,
দিন শেষে মনে পড়ে মোরা আল্লাহ্রই বান্দা।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



