
রিনঝিন শব্দে যখন কাছে এলে মোর,
তখন নিশি কেটে হয়েছিলো ভোর।
মৃদু শব্দ তুলে মুখে আধোআধো বোল,
নিঃশব্দ চারিপাশে যেন লেগেছিল মাদল।
বুঝতে না বুঝতে হারিয়ে গেলে আবার,
শূন্য হয়ে পড়লো যেন এ হৃদয় খামার।
হৃদয়ে যদি লাগে বাণ,
থাকে স্মৃতিটাই অম্লান।
দুরারোগ্য ঘায়ের মত,
শুকাতে চায়না সে হৃদয়ক্ষত।
বড় দুঃখেও সদা হাসি,
তোমায় যে বড্ড ভালোবাসি।
এ বরষায় ঝরে ঝিরিঝিরি বারি,
কবে ফিরবে ওগো নীলাম্বরী?
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




