
ঢাল নেই তালোয়ার নেই নিধিরাম সরদার,
নিজে কোনো সিদ্ধান্ত নিবিনা বলেদিলাম- খবরদার!
ধমকে চমক খেয়ে মাথায় যেন পড়লো বাজ,
দীর্ঘদিনের হৃদয় সম্পর্কের কি পরিনতি হবে আজ?
যা হওয়ার তাই হলো কূল-জাত-মান সবই গেলো,
হৃদয় হতে রক্ত ঝরিয়ে তবুও যেন মুক্তি পেল।
দশ দিক ভেবে এক দিক করে তাও যদি হয় ভুল,
কি করবে হৃদয়, কি করবে মন সে যে বড় উতলা ব্যাকুল।
চোখে নেই ঘুম রাত্রি নিঝুম
তবুও কেটে যায় সারারাত।
বুকে গুড়গুড় দুঃখ নিগূঢ়,
হৃদয়ের ক্ষতে ঝরে আঁখি প্রপাত।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




