তিনশো টাকার প্যান্ট দোকানদার চায় ছয়শো টাকা। খুব ভাল প্যান্টের কথা বাদেই দিলাম। দিগুণ দাম চাওয়ার কারন জানতে চাইলে দোকানদার বলে - কারন জানতে হবেনা, আপনার বাজেট বাড়ান!
কোথা থেকে বাজেট বা ব্যয় করার সামর্থ্য বাড়াবো এটাতো দোকানদারের জানার কথা নয়, আর সরকার - সেটাতো আরো জটিল বিষয়। মাঝে অর্থমন্ত্রী যদি বুঝতেন তাহলেও কথা ছিল! তিনিতো খাওয়া পরার দাম বাড়িয়ে কমিয়েছেন টয়লেট টিস্যুর দাম। যেন খাইতে কয়না, হাগতে ডাকে!
না খাইয়া না পইরা যে টাকা ব্যাংকে জমাইলাম, কয়েকদিন আগে ১ লাখ টাকা পূর্ণ হয়েছে, এখন শুনি আমি বড়লোক হয়ে গেছি, আমার একাউন্ট থেকে টাকা কাটা হবে। কই যাই! কারে কি যে বলি! হাসবো নাকি কাঁদবো!

মিডিয়ার মাধ্যমে জানতে পারি, সাম্প্রতিক হিসাব অনুযায়ী শুধু ২০১৪ সালেই এদেশ থেকে ৭২ হাজার ৮৭২ কোটি টাকা পাচার হয়েছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির হিসাবে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত (১০বছর) সময়ে মোট পাচারের পরিমান ৬ লাখ ৬ হাজার ৮৬৮ কোটি টাকা।
পাচার হওয়া ওই হাজার লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনতে সরকারের কোনো উদ্যোগের কথা অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে জানান নাই। কিন্তু কেন তিনি ব্যাংকে জমানো আমার মাত্র এক লাখ টাকার উপরে বক্তব্য রাখলেন! এটাতে তিনি যেন কাটাপ্পার মতো আচরণ করলেন, আর আমি হয়ে গেলাম যেন বাহুবলি! তাই বারবার চিৎকার করে বলতে ইচ্ছা করে, কাটাপ্পা বাহুবলিকে কিউ মারা? কিউ???
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




