
চলছে রমজান মাস,
যতটা সংযম হওয়ার কথা ছিল যেন তার সামান্যই চারিপাশ,
আন্দোলন চলছেই স্যোসাল সাইটগুলোতে যেমন চলে এগারো মাস।
লাইক, কমেন্ট আর ফলোয়ারের নটিফিকেশনে একাউন্ট ভরে যায়,
এসবের সঙ্গে ইনবক্স চেকে আর রিপ্লাইয়ে যেন নিশিদিন কেটে যায়।
ইবাদত যেমন হওয়ার কথা ছিল তেমনটা যে হচ্ছে না
তাই অশান্ত মন সদা উড়ুউড়ু করে শান্তি যেন পাচ্ছেনা।
আল্লাহ্ বিল্লাহ যে ঠিকভাবে হচ্ছে না সেজন্য মন ভাবে,
বিসমিল্লাহ্ বলে যদি স্যোসাল সাইটে ঢুকো তবে কি সওয়াব পাবে?
আমিতো মূর্খ অধম বান্দা জগতের তেমন কিছুই জানি নাই,
বড়ই উপকৃত হতামা আমারে হেল্পাইতেন যদি কোনো ভাই।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




