
কি ভাবার ছিল কি ভাবছি, ভিতরে যেন এক যাতনা পাচ্ছি।
মরি লাজে সদা ভয়, এই বুঝি হলো ক্ষয়।
যা হওয়ার ছিল তা হয়ে গেছে, যা হবার তা হবে।
এটাই কি ভাববো সদা কে কখন কি কবে?
যে বলার সে বলবে তাই বলে কি মন ভেঙ্গে ফেলবে,
না, তা কখনও হয়না – খেলারাম তাঁর আপন মনেই খেলবে।।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




