
হাজারো বই দাড়িয়ে আছে পাহাড়ের মতন,
নিতান্তই মূর্খ মনে হয় নিজেকে তখন।
ওসব বইয়ের কি জানি আর কতটুকুইবা জানি,
আর যা জানি সেগুলোরওবা কতটুকু মানি।
যত মত তত পথ
কত বিষয় কত শাঁখা যেন উড়ছে মেলে পাখা
যিনি সন্ধানে নামেন শুধু তিনি পান খানিক দেখা।
হাজারো বই লিখেছেন জ্ঞানীগুণীজন,
দিয়েছেন ব্যাখ্যা বা সমাধান তাঁদেরই মতন।
কত শত ভাষায় রয়েছে হাজারো ভালো বই,
আমি মূর্খ পারিনা ধরতে লাগালেও লম্বা মই।
এত্তো বই এত্তো শিক্ষা
তবুও পারিনা গ্রহণ করতে যেন আসল দীক্ষা।
বেশি নয় মাত্র একটা বই যদি নিতে পারতাম জীবনে
অন্ধকার হতো আলো এই নবযৌবনে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




